স্কুলের মিড ডে মিল পড়ুয়াদের আগে খাবেন শিক্ষকরা, সিদ্ধান্ত ফিরহাদের

স্কুলের মিড ডে মিলের খাবার পড়ুয়াদের দেওয়ার আগে প্রথম খেতে হবে শিক্ষকদের। এমন সিদ্ধান্ত নিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের মিড ডে মিলের খাবার পড়ুয়াদের দেওয়ার আগে প্রথম খেতে হবে শিক্ষকদের। এমন সিদ্ধান্ত নিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সেই সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা দফতরে প্রস্তাব আকারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে।

শনিবার কলকাতা পুরসভার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে কলকাতা পুরসভার বাসিন্দা এক মহিলা ফোন করে মেয়রকে মিড ডে মিল নিয়ে অভিযোগ জানান। মিড ডে মিলের খাবারের গুণগত মান খারাপ বলে অভিযোগ জানান ওই মহিলা। এরপর মেয়র ফিরহাদ হাকিম জানান, শিক্ষকেরাই প্রথম চেখে দেখবেন পড়ুয়াদের খাবার। তারপর খাবে পড়ুয়ারা। এদিন ‘টুক টু মেয়র’ অনুষ্ঠানে ফোন করেন ৬১ নম্বর ওয়ার্ডের এলিয়ট রোডের এক বাসিন্দা। তিনি মেয়রকে জানান, ‘যদি  স্কুল পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ার আগে টেস্ট করানো যায়, তাহলে খুব ভালো হয়। বাবা মায়েরা চিন্তা মুক্ত হতে পারেন’। একইসঙ্গে ওই অভিভাবক ফুড কোয়ালিটি টেস্ট করার জন্যও পরামর্শ দেন। এরপর ওই মহিলার এই পরামর্শ রাজ্যের শিক্ষা দফতরের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন মেয়র। এদিন ফিরহাদ হাকিম মেয়র পারিষদ শিক্ষা সন্দীপন সাহাকে বলেন, ‘যেন ছাত্রছাত্রীদের খেতে দেওয়ার আগে প্রতিদিন মিড ডে মিল শিক্ষক শিক্ষিকারা খেয়ে দেখেন। খেয়ে দেখার পর যদি তিনি সন্তুষ্ট হন, তবেই তারা যেন খাতায় সই করে জানিয়ে দেন যে, মিড ডে মিলের খাওয়ার খেয়ে তারা স্যাটিসফায়েড।’

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে কখনও মিলেছে সাপের বাচ্চা তো কখনও কেঁচো, আবার কখনও দেখা পাওয়া গিয়েছে আরশোলা। তা নিয়ে অভিভাবকরা বিক্ষোভও দেখিয়েছেন। এবার এমন ঘটনা রুখতে মিড ডে মিল নিয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চতুর্থীতেই মায়ের আগমনী, সাবেকিয়ানায় মোড়া শিলিগুড়ির নন্দী বাড়ির দুর্গাপুজো

৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য, আজও অমলিন সামশেরগঞ্জের ‘বাইশ পুতুলের পুজো’

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫