প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি, ইডি হানার পর জানালেন ফিরহাদ

ফিরহাদ হাকিম শুক্রবার বলেন,‘ইডির তৎপরতা আগে কখনও দেখিনি। রাজনৈতিক নেতাদের হেনস্থা করা বিজেপির হাতিয়ার।বাংলায় বিজেপির কিছু নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রভবার সকাল থেকে রাজ্যের ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও এদিন সকাল পৌনে ছটা নাগাদ তল্লাশি অভিযানে যায় ইডির আধিকারিকরা। এদিন ভোরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। এবার তা নিয়ে সরব হলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে এদিন সরব হন তিনি।

উল্লেখ্য বৃহস্পতিবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই কেন্দ্র সরকারকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ধর্মতলায় সেই সমাবেশের পরদিন শুক্রবার রাজ্যের ১৩টি জায়গায় হানা দিয়েছে ইডি। কেন্দ্র সরকারকে আক্রমণ করে ফিরহাদ হাকিম শুক্রবার বলেন, ‘হাই কোর্ট অকারণে হেনস্থা করতে বলেনি। কেন্দ্রীয় সরকার ক্ষমতার অপব্যবহার করছে। হাই কোর্ট সিবিআইয়ের কথা বলেছে। এখন ইচ্ছা করে আর্থিক তছরুপের মামলা ঢোকানো হচ্ছে। বেইজ্জত করতে এ সব করা হচ্ছে।’ পাশাপাশি রাজ্যের এই মন্ত্রী বলেন, ‘ইডির তৎপরতা আগে কখনও দেখিনি। রাজনৈতিক নেতাদের হেনস্থা করা বিজেপির হাতিয়ার। বাংলায় বিজেপির কিছু নেই। বাংলার বিজেপির শক্তি ইডি। গত কাল আমরা কেন্দ্রকে আক্রমণ করেছি। লড়াই শুরু হয়েছে। তাই প্রতিহিংসার রাজনীতি করছে।’

শুক্রবার সকাল থেকেই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসি’র উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা-সহ একাধিক ব্যক্তির বাড়িতে হানা দেয় ইডি। সূত্রের খবর ধর্মতলায় ২১ জুলাই তৃণমূলের শহীদ স্মরণ সমাবেশের দিন এই তল্লাশি অভিযানের নীল নকশা তৈরি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর সকাল হতে না হতে প্রায় ৯০ জন তদন্তকারী আধিকারিক ১৩টি দলে ভাগ হয়ে এদিন দিকে দিকে তল্লাশি অভিযানে নামে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের