সাইবার প্রতারণার শিকার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মার ছেলে

Share:

নিজস্ব প্রতিনধি: একেবারে বাঘের ঘরে হানা দিল সাইবার প্রতারকরা। পুলিশে বাড়ির সদস্যই হলেন সাইবার প্রতারণার শিকার। তাও আবার যে সে কেউ নয় সাইবার প্রতারকরা থাবা বসায় খোদ কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার মনোজ ভার্মার ছেলের উপর। সাইবার প্রতারণার শিকার হয়েছেন পীযূষ ভার্মা।    

কীভাবে ঘটল এই ঘটনা?  

জানা গিয়েছে মনোজ ভার্মার ছেলে পীযূষ ভার্মা পেইং গেস্ট বুকিং করতে গিয়ে গত ২৭ জানুয়ারি প্রতারণার শিকার হন। ওয়েবসাইট থেকে বুক করতে গিয়ে তিনি ৩০ হাজার টাকা খোয়ান। পীযূষ বুঝতেই পারেননি নি যে তিনি যে সাইট থেকে পেইং গেস্ট বুকিং করছিলেন সেখানেই পাতা ছিল প্রতারণার ফাঁদ।

প্রতারণার ফাঁদে পড়েছেন বুঝতে পেরেই পীযূষ কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, যে অ‍্যাকাউন্টে টাকা গিয়েছিল সেটি ছিল ওড়িশার। অ‍্যাকাউন্ট হোল্ডার ছিলেন রাজেশ প্রধান। তাঁকে শনাক্ত করার পরে ৪ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে আবার ব‍্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ডিজিটাল প্রতারণা ও সাইবার অপরাধের বিরুদ্ধে লড়তে বিরাট উদ্যোগ আগেই নিয়েছে কলকাতা পুলিশ। সাধারণ মানুষের দ্রুত সহায়তার লক্ষ্যে চালু করা হয়েছে ২৪ ঘণ্টার সাইবার ফ্রড হেল্পলাইন। লালবাজার সাইবার পুলিশ স্টেশন থেকে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার উদ্যোগে চালু হওয়া এই টোল-ফ্রি হেল্পলাইনের নম্বর ১৮০০-৩৪৫-০০৬৬। কেউ কোনও ধরনের সাইবার প্রতারণার শিকার হলে এই নম্বরে যোগাযোগ করার করার বার্তা দিয়েছে কলকাতা পুলিশ।  

‘ভারতের মতোই শত্রু’,পাক অধিকৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার