অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

অবশেষে গ্রেফতার বেলেঘাটার 'ত্রাস' রাজু নস্করের চার সঙ্গী। শ্যামপুর থানায় অস্ত্র আইনের অভিযোগের ভিত্তিতে শনিবার (১৪ জুন) রাতে তাঁদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের চার সঙ্গী। শ্যামপুর থানায় অস্ত্র আইনের অভিযোগের ভিত্তিতে শনিবার (১৪ জুন) রাতে তাঁদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। অস্ত্র আইনে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম শ্যামল বসু, রাজু সাহা, বিভাস দাস ও রাজেশ মল্লিক। তাঁরা প্রত্যেকেই বেলেঘাটার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র মজুত এবং তা বিক্রির চেষ্টা-সহ একাধিক অভিযোগ রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ২৫(১)(এ) ও ২৯ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই অভিযোগেই বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের চার সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। 

প্রসঙ্গত, ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মণ্টু সান্যালের মৃত্যুর পরে বেলেঘাটার রাজনীতি এবং সিন্ডিকেট ব্যবসায় আত্মপ্রকাশ করেন রাজু নস্কর। বামফ্রন্ট জামানা থেকেই রাজু ‘বেলেঘাটার দাদা’ হিসেবে পরিচিত ছিলেন। আস্তে আস্তে ওই এলাকায় তিনি প্রভাব বিস্তার করেন। এরপর ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে রাজু তৃণমূলের প্রভাবশালী নেতা হয়ে ওঠেন বেলেঘাটায়। পেশায় তিনি স্থানীয় প্রমোটার। পূর্বতন শাসকদল তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর ওঠা-বসা ছিল তাঁর। সেটাকে কাজে লাগিয়েই এলাকায় বেআইনিভাবে আবাসন নির্মাণ করতেন তিনি, সেটাই অভিযোগ। তাঁর বেআইনিভাবে আবাসন নির্মাণের তালিকায় রয়েছে অনেক রেস্তোরাঁও।

গত মাসের ইস্ট কুলিয়া রোডে বেআইনিভাবে নির্মিত তাঁর ১৬ টি ফ্ল্যাট বুলডোজার দিয়ে ভেঙে ফেলে পুরসভা। অভিযোগ, তিন থেকে চারটি প্লট যুক্ত করে ওই নির্মাণ করা হয়েছিল। যার মধ্যে এলাকার একটি রাস্তার অংশ ঢুকেছিল। লক্ষ লক্ষ টাকায় ওই ফ্ল্যাটগুলো বেচেছিলেন রাজু। বেআইনি নির্মাণের জন্যে জমি দিতে না চাইলে তিনি জুলুমবাজি করে জমিগুলো কেড়ে নিতেন বলে অভিযোগ স্থানীয়দের। বলে রাখা ভাল, গত ফেব্রুয়ারি মাসে তাঁর বিরুদ্ধে বেলেঘাটার এক বাসিন্দাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছিল। যে কারণে রাজুকে গ্রেফতার করেছিল গুন্ডা দমন শাখা এবং বেলেঘাটা থানার পুলিশ। যদিও পরে তিনি জামিন পেয়ে গিয়েছেন। সরকার বদলের পর এবার তাঁর চার শাগরেদ পুলিশের জালে।

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন