‘জামতলা থেকে কেওড়াতলা…’,টিকিট না পেয়ে কাদের নিশানা করলেন ইমন চক্রবর্তী?

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা ভোটের জন্য মঙ্গলবারই ২৯১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল থেকে অ্যাথলেট স্বপ্না বর্মনরা ঘাসফুলের টিকিট পেয়েছেন। অনেকদিন ধরেই জল্পনা চলছিল, তৃণমূলের হয়ে আসন্ন বিধানসভায় টিকিট পেতে চলেছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। মমতার উন্নয়নের পাঁচালি গেয়ে সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছিলেন তিনি। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে দেখা গিয়েছে, শিঁকে ছেঁড়েনি তাঁর। তারপরেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানালেন সঙ্গীত শিল্পী।

তিনি লিখেছেন, বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন। এবার আপনাদের কাছে করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি- প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।

 

বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল অনেককে নিয়েই। তারমধ্যে ইমন চক্রবর্তী অন্যতম। ১৫ বছরের উন্নয়নের খতিয়ান পাঁচালি আকারে তুলে ধরা হয়েছিল। সেখানেই সুর দিয়েছিলেন ইমন। তখন থেকেই জোড়ালো হচ্ছিল, এবার টিকিট পেতে চলেছেন ইমন। কারণ প্রতিবারই বিনোদন জগৎ থেকে প্রার্থী করা হয়। এবারও তেমন আশা করা হচ্ছিল, টিকিট পেতে পারেন ইমন। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হতে দেখা গেল, সেখানে নাম নেই ইমনের। এর পরেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বলেছেন, তাঁকে এতদিন ধরে অনেক জায়গায় দাঁড় করানো হয়েছে। এবার তিনি নিজের পায়ে দাঁড়াতে চান।  তাঁকে নিয়ে এত চর্চা সবটাই এদিন উড়িয়ে দিলেন ইমন চক্রবর্তী।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন