Housing for All প্রকল্পে কাউকে আর ১টাকাও দিতে হবে না

Housing for All প্রকল্পে আগে স্থানীয় পুরসভাকে ২৫ হাজার টাকা দিতে হতো। এবার থেকে আর সেই টাকাও ন্দিতে হবে না। সিদ্ধান্ত রাজ্য সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনা প্রকল্প ঘিরে বড় সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এবার থেকে Housing for All প্রকল্পে কাউকে ১টাকাও দিতে হবে না। এই প্রকল্পে উপভোক্তাদের সংশ্লিষ্ট পুরসভাকে(Local Municipality) ২৫ হাজার টাকা করে দেওয়ার নিয়ম আর থাকছে না। ওই টাকা দিয়ে উপভোক্তা(Consumer) নিজেই বাড়ি তৈরির কাজ শুরু করবেন। সেই সঙ্গে জিও ট্যাগিং(Geo Tagging) হয়ে যাবে নির্মীয়মান বাড়িটি। তারপরই প্রথম কিস্তির ৪৫ হাজার টাকা দেবে স্থানীয় পুরসভা। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মাধ্যমে রাজ্য সরকার এই নির্দেশ রাজ্যের সব পুরসভা ও পুরনিগমকে পাঠিয়ে দিয়েছে। কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্প ঘিরে যখন অনিয়ম বা দুর্নীতির অভিযোগে কেন্দ্র-রাজ্য চাপানউতোর চলছে সেই পরিস্থিতিতে Housing for All প্রকল্প নিয়ে রাজ্জ্য সরকারের সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বইকে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, Housing for All বা সবার জন্য বাড়ি প্রকল্পে দুর্নীতির ঘটনা ঠেকাতেই রাজ্য সরকার এই পদক্ষেপ করেছে। 

আরও পড়ুন ২৮ হাজার কোটি টাকার সড়ক নির্মান শুরু বাংলায়, জুড়বে মোদির বারাণসী

Housing for All প্রকল্পের অধীনে রাজ্যে ইতিমধ্যেই ২ লক্ষ বাড়ি তৈরি হয়ে গিয়েছে। বর্তমানে কাজ চলছে আরও ২ লক্ষ বাড়ির। ৩১ মার্চের মধ্যেই অধিকাংশ বাড়ির কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজ শেষ হলে সব পুরসভা মিলিয়ে আরও ২ লক্ষ বাড়ি তৈরির পরিকল্পনা করা হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ অনুমোদনের ইঙ্গিতও কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের তরফে মিলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য রাজ্য সরকার দেয় ১ লক্ষ ৯৫ হাজার টাকা। অন্য রাজ্যের তুলনায় যা বেশি। কেন্দ্রীয় সরকার দেয় মাত্র দেড় লক্ষ টাকা। আর উপভোক্তাকে দিতে হতো ২৫ হাজার টাকা। এই নিয়মেই এতদিন রাজ্যের শহর এলাকায় বাড়ি তৈরির কাজ হয়ে আসছে। ইতিমধ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় গিয়ে প্রকল্পের কাজ খতিয়ে দেখেছেন। প্রতিটি বাড়িতে কেন্দ্রীয় প্রকল্পের লোগো লাগানোর নির্দেশ দিয়েছে তাঁরা। এছাড়া তেমন কোনও ত্রুটি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নজরে পড়েনি বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন Single Engine-র বিমান পরিষেবা কোচবিহারে, জানিয়ে দিলেন মমতা

এই প্রসঙ্গে কলকাতা পুরনিগমের মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘উপভোক্তাদের টাকা দেওয়া নিয়ে নানা অভিযোগ ওঠে। তাই আমরা জানিয়ে দিয়েছি, কোনও উপভোক্তা পুরসভা বা কোনও সংস্থাকে টাকা দেবেন না। সেই ২৫ হাজার টাকায় তাঁরা বাড়ির ভিত তৈরির কাজ শুরু করবেন। সঙ্গে সঙ্গে জিও ট্যাগিং হয়ে যাবে। ফলে পরবর্তী কিস্তির টাকা দিতে কোনও সমস্যা হবে না।’ তবে এত কিছুর মধ্যে গেরুয়া শিবিরের অভিযোগ, পুরসভাকে ২৫ হাজার টাকা দেওয়া ও বাড়ির বরাত আদায়ের পিছনে শাসকদলের নেতারা কাটমানি খেতেন। এখন কেন্দ্রীয় নজরদারি কড়া হওয়ায়া শাসক দল সেই রাস্তা বন্ধ করে দিচ্ছে।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর