সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি:  সন্দেশখালির বেতাজ বাদশা তথা প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের জামিনের আবেদন ঘিরে কলকাতা হাই কোর্টে তৈরি হল নতুন জটিলতা। সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেও আপাতত সেই আবেদনের শুনানি কোন বেঞ্চে হবে, তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। শাহজাহানের জামিনের মামলাটি থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি অপূর্ব সিংহ রায়। এরপর মামলাটি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চে ফিরে গিয়েছে। এখন শাহজাহানের আবেদন কোন বেঞ্চে পাঠানো হবে, সেই সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতিই। 

এর আগে বিচারপতি শুভ্রা ঘোষ রায় শাহজাহানের জামিনের আবেদন খারিজ করেছিলেন। তবে তদন্তে নতুন তথ্য উঠে এলে ফের জামিনের আবেদন করার সুযোগ রাখা হয়েছিল। সেই সুযোগেই নতুন করে হাই কোর্টে আবেদন করেন শাহজাহান। কিন্তু এবার মামলার বিচারপতি সরে যাওয়ায় সেই শুনানি আপাতত থমকে গেল।

আরও পড়ুন: রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ ওঠে। সেই হামলার পর সন্দেশখালির এই তৃণমূল নেতা দীর্ঘদিন  নিখোঁজ ছিলেন। তবে কিছুদিন পরে তাঁকে গ্রেফতার করে রাজ্যপুলিশ। তারপর তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে । সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগও রয়েছে। বর্তমানে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। 

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজনা সংস্থার অফিসে আয়কর হানা, বিপাকে নমিত মালহোত্রা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

১০০ বছরের পুরনো রহস্যের সমাধান, রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?