বুধবার থেকেই বিদেশি অতিথিদের কলকাতায় ঠাকুর দেখা শুরু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহালয়ার আর কিছুদিন বাকি। পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে। পুজোর দিনগুলির প্ল্যানিং নিয়ে এখনও ব্যস্ত অনেকে।  তবে আজ থেকেই কলকাতায় ঠাকুর দেখা শুরু হয়ে যাচ্ছে। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়? হ্যাঁ, পুজো উদ্বোধনের আগেই ঠাকুর দেখা শুরু হচ্ছে। কলকাতায় বুধবারই আসছেন ১২ দেশের প্রতিনিধি। আজ থেকেই তাঁরা বেরিয়ে পড়বেন ঠাকুর দেখতে। আজ থেকেই ইউনেসকো, ব্রিটিশ কাউন্সিল এবং এক বেসরকারি উদ্যোগে পুজো দেখা শুরু হয়ে যাচ্ছে ।

শহরে তাঁরা ৫ দিন ধরে ২৬টি পুজো দেখবেন ।  টাউন হলে পুজো সংক্রান্ত প্রদর্শনী হবে। সেখানে বিদেশি প্রতিনিধিরা থাকবেন। বুধবার পাঁচ-ছয়টা দেশের রাষ্ট্রদূতেরা থাকছেন। সবকিছু ঠিকঠাক থাকলে  বিকেল ৫টায় প্রথম টালা প্রত‌্যয়ের মণ্ডপ দেখতে যাবেন তাঁরা।  জার্মানি, বেলজিয়াম, আয়ারল‌্যান্ড, গ্রিস, অস্ট্রেলিয়া, নেপাল, ফিজি, মঙ্গোলিয়ার মতো দেশের প্রতিনিধিরা আজ থেকেই বেরিয়ে পড়ছেন ঠাকুর দেখতে। উত্তর থেকে দক্ষিণ কলকাতার নামকরা পুজোগুলি তাঁরা দেখবেন।

কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। ফলে বাইরের দেশেও কলকাতার পুজো ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।  তাঁরাও প্রতিমা দর্শনে আসছেন। তবে এখনো অনেক নামকরা পুজোর মণ্ডপ তৈরির কাজ বাকি। প্রতিমার ফিনিশিং টাচ বাকি। তবে উদ্যোগের সঙ্গে সেই কাজ সারছেন শিল্পীরা। মহালয়ার আগে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখানোর কাজ সেরে ফেলতে চেষ্টায় মগ্ন পুজো কমিটিগুলি।

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের