গার্ডেনরিচে ভেঙে পড়া বহুতলের মালিক ডেরা বেঁধেছে আবুধাবিতে, ফেরাতে বড় পদক্ষেপ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : গার্ডেনরিচের ফতেপুরে গতবছর একটি অবৈধ নির্মীয়মাণ বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যু হয়েছিল। ওই বহুতলের মালিক তথা মূল অভিযুক্ত ঘটনার পরেই গ্রেফতারি এড়াতে নাম পরিচয় বদলে ফেলে। নাম ভাঁড়িয়ে এখন তার আস্তানা আবুধাবিতে। কলকাতা পুরসভা সূত্রে খবর, গ্রেফতারি এড়াতে বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছে সে। অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে প্রশাসন। ইন্টারপোলের মাধ্যমে জারি হয়েছে ইয়েলো কর্নার নোটিশ।

গত বছর গার্ডেনরিচের ফতেপুরে একটি অবৈধ নির্মীয়মান বহুতল ভেঙে গিয়েছিল। তারপর থেকেই খোঁজ ছিল না ওই জমি মালিক মহম্মদ শাহনওয়াজের। প্রথমে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়। কিন্তু তার কোনও হদিশ ছিল না। প্রায় দেড় বছর ধরে বেপাত্তা ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর কলকাতা ও সংলগ্ন শহরতলি এলাকায় লুকিয়ে বেড়িয়েছিলেন। তারপরেই পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে দেশ ছাড়েন শাহনওয়াজ। তদন্তে উঠে এসেছে, এর আগেো দুবাই ও আবুধাবিতে গিয়েছিলেন তিনি। আগের পরিচয় কাজে লাগিয়ে সেখানেই ঘাঁটি গেড়েছেন তিনি। জানা গিয়েছে, আবুধাবিতে নির্মাণশিল্পে নতুন কাজে যোগ দিয়েছেন তিনি। আসল পরিচয় লুকিয়ে গা-ঢাকা দিয়ে রয়েছেন। লালবাজার এই তথ্য নিশ্চিত করেছেন। ইন্টারপোলের কাছে তার সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। ওই অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনতে চায়।

পুলিশের দাবি, ওই বহুতলটি সম্পূর্ণ বেআইনি ভাবে জলাশয় বুজিয়ে তৈরি হচ্ছিল। শাহনওয়াজ পলাতক থাকায় বিচারে বাধা পেয়েছে। এবার তাকে ফিরিয়ে আনতে কী কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই এখন দেখার।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা