অ্যাডিনো ভাইরাস প্রাণ কাড়ল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পড়ুয়ার

সঙ্গীতে দক্ষতার জন্যই ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল উর্জস্বতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ শক্তি বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস (Adenovirus)। ফের এক কিশোরীর মৃত্যু হল এই ভাইরাসে আক্রান্ত হয়ে। বৃহস্পতিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল খড়গপুরের বাসিন্দা ওই কিশোরীর। সঙ্গীতে দক্ষতার জন্য ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল মৃত ছাত্রী।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম উর্জস্বতি রায়চৌধুরী (১৩)। খড়গপুরের বাসিন্দা সে। গত ১৫ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সে। নিউমোনিয়া আক্রান্ত কিশোরীকে প্রথমে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। পরে পরীক্ষায় জানা যায় ওই ছাত্রী অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়েছে। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। উল্লেখ্য, জন্মাবধি সে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফির শিকার ছিল। এখনও পর্যন্ত রাজ্যে অ্যাডিনো ভাইরাস আক্রান্তের মৃত্যুর সংখ্যা ১০ ছাড়াল। তবে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কিত হতে নিষেধ করছে স্বাস্থ্যভবন। সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উর্জস্বতির বাবা উজ্জ্বল রায় চৌধুরী বলেন, ‘মেয়ে সঙ্গীতে দক্ষ ছিল। সেই দক্ষতার জন্যই ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছিল ওই কিশোরীর। তার মাসকুলার অ্যাট্রফি থাকায় শরীর লড়তে পারছিল না।’ শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে লড়াই থামে উর্জস্বতির।

উল্লেখ্য গত শনিবার অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ রুখতে বৈঠকে বসেছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। স্বাস্থ্যভবনে সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালরা। ছিলেন জেলা থেকে সিএমওএইচরাও। যারা শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি তাঁরা ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেন। বিশেষজ্ঞদের পরামর্শ, ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিচ্ছিন্ন থাকার পাশাপাশি মাস্ক ব্যবহার করতে হবে। একইসঙ্গে হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে হবে। করোনার ক্ষেত্রে যে সমস্ত প্রাথমিক সতর্কতা মেনে চলা হতো, এক্ষেত্রেও সেই ব্যবস্থা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে