বিয়ের মরসুমে আম জনতার স্বস্তি, এক ধাক্কায় ১,৮০০ টাকা কমল রুপোর দাম

যদিও বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কলকাতার বাজারে সোনার মূল্য প্রতি ১০ গ্রামে ১০০ টাকা কমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নভেম্বরের শেষ থেকেই জমিয়ে পড়েছে ঠাণ্ডা। ঋতু ভেদে সবথেকে আনন্দদায়ক মরসুম হল শীতকাল। হাড় কাঁপানো ঠান্ডা থাকলেও ভয় নেই গা দিয়ে ঘাম ঝরানোর। আর শীতকাল মানেই বিয়ে বাড়ি, শীতকাল মানেই ঘুরতে যাওয়া। বিয়ের জন্যে বাঙালিদের কাছে শীতকালই কিন্তু আদর্শ সময়। সুন্দর করে যেমন সাজা যায়, তেমনি ঝক্কি থাকে পাত্র-পাত্রীদের বারবার স্নান করার। যাই হোক, একটি পরিবারে বিয়ে মানেই অনেক প্রস্তুতির বিষয় থাকে। সোনা কেনার ধুম থাকে। বিশেষ করে, মেয়ের বাড়িতে মেয়েকে কীভাবে সোনার গহনায় মুড়িয়ে শ্বশুরবাড়িতে পাঠানো হবে সেটাই তখন বাবা-মায়ের চিন্তার একমাত্র কারণ হয়ে দাঁড়ায়। কারণ দিন দিন সোনার মূল্য আকাশ ছুঁচ্ছে। যাতে মধ্যবিত্তেদের কপালে রীতিমতো ভাঁজ পড়ছে।

পুজোর মাসে অর্থাৎ অক্টোবরে সোনার দাম এক ধাক্কায় অনেকটা কমলেও নভেম্বরের শুরু থেকে বিশ্ববাজারে সোনার দাম অনেক টাই বেড়েছে। এদিকে চলছে বাঙালিদের বিয়ের মরসুম। তাই স্বাভাবিকভাবেই কলকাতার সোনার দোকানগুলিতে ভিড় উপ্‌চে পড়ছে। এবার চলুন দেখে নেওয়া যাক, শুক্রবার কলকাতায় সোনার মূল্য কত হল? যদিও বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কলকাতার বাজারে সোনার মূল্য প্রতি ১০ গ্রামে ১০০ টাকা কমেছে। কিন্তু সোনার দামে তেমন বদল না হলেও রুপোর দাম অনেকটা কমেছে। প্রতি কেজি রুপোর দাম কমেছে ১ হাজার ৮০০ টাকা।

শুক্রবার কলকাতার বাজারে সোনা ও রুপোর দর কত হল? 

পাকা সোনা বার: ৭৬ হাজার ৩০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

পাকা সোনা বার (খুচরো): ৭৬ হাজার ৭০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ৭২ হাজার ৯০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

রুপো (খুচরো): ৮৭ হাজার ৮০০ টাকা (প্রতি কেজি)

যদিও বাজারে গেলে আসল দামে সোনা কেনা যাবে না। কারণ এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং মেকিং চার্জ। যদিও জিএসটি নির্দিষ্টি হলেও মেকিং চার্জে বিস্তর ফারাক হতে পারে। 

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা