কোন সাংসদ- বিধায়কদের ক্রিমিনাল কেস প্রত্যাহার, তলব রাজ্যপালের

প্রশ্ন, সারদা- নারদা কাণ্ডে বারবার জড়িয়েছে শুভেন্দু অধিকারীর নাম। তবে কেন ব্যবস্থা নেওয়া হবে না? কেন তলব করা হবে না বা গ্রেফতার করা হবে না?

Share:

নিজস্ব প্রতিনিধি: কোন কোন সাংসদ (MP), বিধায়কদের (MLA) ওপর থেকে ক্রিমিনাল কেস প্রত্যাহার করা হয়েছে তা জানতে চাইলেন রাজ্যপাল (GOVERNOR)। জানতে চেয়েছেন কতগুলি মামলা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ট্যুইট করে রাজ্যপাল তলব করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। বিস্তারিত রিপোর্ট তলব করেছেন তিনি। আগামী ১১ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন। তবে এনিয়েও পাল্টা প্রশ্ন উঠছে।

রাজ্যপাল জগদীপ ধনখড় নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লিখেছেন, গত ২০২১ সালের ১ মে থেকে এখনও পর্যন্ত রাজ্যের সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে চলা যে সমস্ত অপরাধমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে তা বিস্তারিত জানাতে হবে। এই রিপোর্ট জমা দিতে হবে চলতি বছরের আগামী ১১ জুলাইয়ের মধ্যে। উল্লেখ্য, গত বছর ১ মে ও ২ মে রাজ্যের প্রশাসনিক ভার ছিল নির্বাচন কমিশনের।

রাজ্যপাল চিঠির একটি অংশ ট্যুইট করেছেন। তাতে দেখা যাচ্ছে চিঠির তারিখ গত ২৯ জুন। আর সেই চিঠির এক অংশের ছবি তুলে তাতে নিজের সংক্ষিপ্ত বক্তব্য লিখে পোস্ট করেছেন আজ ৩০ জুন।

যখন এই তলব। তখন আবারও সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। সবুজ শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যপাল নিরপেক্ষ নন। বারবার শাসকদলকে হেনস্তা করতে চাইছে। বিজেপির হয়ে পক্ষপাত করার অভিযোগ তোলা হয়েছে। প্রশ্ন, সারদা- নারদা কাণ্ডে বারবার জড়িয়েছে শুভেন্দু অধিকারীর নাম। তবে কেন ব্যবস্থা নেওয়া হবে না? কেন তলব করা হবে না বা গ্রেফতার করা হবে না? উল্লেখ্য, সারদা কেলেঙ্কারির মূল নায়ক নিজে স্বীকার করেছেন শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীকে টাকা দেওয়ার কথা।

শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানিয়ে সম্প্রতি রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠকও করেছে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বৈঠকের পর তাঁরা জানিয়েছিলেন, রাজ্যপাল নিজের মত জানিয়েছেন। সবুজ শিবির তাঁদের মতামত জানিয়েছে। আলোচনা ইতিবাচক। জোড়াফুল শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল, রাজ্যপালের পদ মানে নিরপেক্ষ অবস্থান। আরও প্রশ্ন তোলা হয়, বিজেপি ওয়াশিং মেশিন না কি? যে বিজেপিতে যোগ দিলে বা থাকলে সমস্ত তদন্তের আওতার বাইরে থাকা যায়? অভিযোগ করা হয়, কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি ব্যভার করছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে অপদস্থ করতে। তবে বৈঠকের পরেই রাজ্যের বিরুদ্ধে ফের ট্যুইট করেন রাজ্যপাল। তারপর ৩০ জুন তৃণমূল মুখপত্র ‘জাগোবাংলা’ তে দেখা যায় রাজ্যপালকে কটাক্ষ করে বিশেষ প্রতিবেদন।  

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা