রাজ্যে এলেন নতুন রাজ্যপাল, কলকাতা বিমানবন্দরে দেওয়া হল গার্ড অফ অনার

কলকাতায় এলেন রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)। মঙ্গলবার রাজভবনে রওনা দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় এলেন রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে নামেন রাজ্যের নয়া সাংবিধানিক প্রধান। এদিন বিমানবন্দরে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।

মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে নামেন রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন বিমানবন্দরে নামার পর তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। রাজ্যের তরফে তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। স্বাগত জানান শশী পাঁজা। পাশাপাশি বাংলার নতুন রাজ্যপালকে স্বাগত জানাতে এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী ও ডিজি মনোজ মাল্যব। জানা গিয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ বাংলার নতুন রাজ্যপালের বিমান অবতরণ করে। এরপর বিমানবন্দর থেকে গাড়িতে চেপে রাজভবনের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। সকাল সাড়ে ১০টা নাগাদ রাজভবনে পোঁছয় তাঁর গাড়ি। প্রসঙ্গত বুধবার বাংলার রাজ্যপাল হিসাবে শপথ নেবেন সি ভি আনন্দ বোস। ওইদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।

উল্লেখ্য উপরাষ্ট্রপতি হওয়ার জন্য গত ১৭ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকড়। তাঁর জায়গায় অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে। এরপর প্রাক্তন আমলা সিভি আনন্দ বোসকে স্থায়ী রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়। পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধানের দায়িত্ব পাওয়ার পরে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে নয়া রাজ্যপাল জানিয়েছিলেন, ‘রাজনৈতিকভাবে সক্রিয় রাজ্যে একজন সক্রিয় রাজ্যপাল হিসেবেই কাজ করব। সংবিধানের পরিধির মধ্যে থেকে  যাতে নির্বাচিত সরকার মসৃণভাবে কাজ করতে পারে তা সুনিশ্চিত করব। বাংলার মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করব।’ রাজ্যপালের দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘রাজ্যপাল হিসেবে নিয়োগ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’ মাতৃভাষা মালায়ালি হলেও বাংলার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়তে প্রতিদিনই একটি করে বাংলা শব্দ শিখবেন বলে প্রতিশ্রুতি রাজ্যের নয়া সাংবিধানিক প্রধান।

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর