ভোটে অশান্তি রুখতে রাজভবনে ‘পিস রুম’ খুললেন রাজ্যপাল

০৩৩-২২০০১৬৪১ নম্বরে ফোন করে এবং OSD2w.b.governor@gmail.com এই মেল আইডিতে মেল করে অভিযোগ জানানো যাবে ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙড়, ক্যানিংয়ে এলাকা পরিদর্শন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি। এবার অশান্তি রুখতে রাজভবনে ‘পিস রুম’ খুললেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

রাজভবনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে পিস রুম খোলার বিষয়ে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চায়েত ভোটে কোনও রকম হিংসার ঘটনা ঘটলে বা অশান্তির পরিস্থিতি তৈরি হলে, তা সরাসরি হেল্পলাইন নম্বরে ফোন করে জানানো যাবে। রাজ্যের জেলাগুলি থেকে এই সংক্রান্ত যে অভিযোগগুলি জমা পড়বে, সেগুলি রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের পৌঁছে দেওয়া হবে। ০৩৩-২২০০১৬৪১ নম্বরে ফোন করে এবং OSD2w.b.governor@gmail.com এই মেল আইডিতে মেল করে অভিযোগ জানানো যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যদিকে রাজ্যপালের এই উদ্যোগ নিয়ে সরব হয়েছে তৃণমূল। রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন বলে অভিযোগ করেছে রাজ্যের শাসকদল। উল্লেখ্য মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ক‌্যানিংয়ে অশান্তির ঘটনা ঘটেছিল। সেখানে দু’জন গুলিবিদ্ধ হন। শনিবার রাজ‌্যপাল নিজেই ঘটনাস্থলে গিয়ে পুলিশ এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর