শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যপাল সি ভি আনন্দ  বোসের  বিরুদ্ধে উঠেছে  শ্লীলতাহানির অভিযোগ । এই নিয়ে লালবাজার শুরু করেছে তদন্ত। এমন পরিস্থিতিতে রবিবার রাজভবনের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্ত করতেই পারে না পুলিশ। কারণ তাদের নেই এই ঘটনার তদন্তের  অধিকার।

রাজভবনের তরফে কি বলা হয়েছে? বিবৃতিতে জানান হয়েছে, ‘ সংবিধানের ৩৬১ (২) ও ৩৬১ (৩) ধারা অনুসারে রাজ্যপাল যখন দায়িত্বে থাকবে সেই সময় কোন ফৌজদারি বিষয় নিয়ে তদন্ত করা যাবে না। রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের এক্তিয়ার নেই পুলিশের। শুধু তাই নয় পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদালতও কোনও ব্যবস্থা নিতে পারে না। রাজ্যপালের বিরুদ্ধে এফআইয়ার করতে পারবে না রাজ্য পুলিশ।‘

পাশাপাশি রাজ্যপাল স্পষ্টভাবে রাজভবন কর্মীদের নির্দেশ  দিয়েছে যাতে তারা পুলিশের সঙ্গে কোন বার্তালাপ না করে। মুখোমুখি বা ফোনের মাধ্যমেও তারা পুলিশের সঙ্গে কথা বলতে পারবে না।  রাজভবনের স্থায়ী, অস্থায়ী, আংশিক সময়ের কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য ।

উল্লেখ্য গত ২ মে র রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে আনেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে লিখিত অভিযোগও জানান তিনি। তারপরেই  রাজভবনের তরফ থেকে বৃহস্পতিবার কলকাতা পুলিশকে রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে লালবাজার এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজভবনের পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে এই ধরনের কোনো অফিসিয়াল নির্দেশ আসেনি।তাই সিট শুক্রবার রাজভবনে গিয়েছিল তদন্তের স্বার্থে।সেখানে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করেছে বিশেষ অনুসন্ধান দল। পুলিশ সূত্রের খবর, তদন্তের স্বার্থে সবরকম প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই বেশ কিছুজনের নামের তালিকা তৈরি করেছে। তাঁদের মধ্যে কিছুজনকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। বাকিদের বয়ান রেকর্ড করা হচ্ছে। এই পরিস্থিতিতে রবিবার রাজভবন তরফ থেকে প্রকাশিত হল বিজ্ঞপ্তি।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay