গাছ কাটার অভিযোগ পেয়ে দৌড়ে গেলেন রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার গাছ কাটার অভিযোগ খতিয়ে দেখতে রাজভবন থেকে ছুটলেন রাজ্যপাল। রাজভবন থেকে দেওয়া অভিযোগ জানানোর নাম্বারে গাছ কাটার অভিযোগ আসে। সেই অভিযোগ পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে নিজেই পৌঁছে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Ananda Bose)। দক্ষিণ কলকাতার ৬৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত গুরুসদয় রোডের একটি আবাসনের সামনে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ পান রাজ্যপাল। আর সাতসকালে রাস্তায় নেমে পড়েন তিনি।

পৌঁছে যান সেই জায়গায়, কথা বলেন,আবাসনের লোকজনের সঙ্গে। রাজ্যপাল জানান যে কিছু অসাধু ব্যাক্তিরা গাছ কেটেছে বলে তিনি জানতে পেরেছেন। তবে একটা গাছ কাটলে ও আমরা সেখানে ১০০ টি গাছ লাগিয়ে দেব বলে আশ্বাস দিলেন রাজ্যপাল(Govonor) সি ভি আনন্দ বোস। তিনি জানান যে মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) এই বিষয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছেন। তবে আজকে রাজ্যপালের সুর ছিল একটু নরম। তিনি বলেন সাফল্য আসবে যখন আমরা একসঙ্গে কাজ করব।আমরা একসঙ্গে কাজ করলে উন্নতি হবে। সাধারণ মানুষের ইচ্ছা অনুযায়ী কাজ করলে সাফল্য অর্জন করা যায় বলে জানালেন তিনি।

এদিন তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অনেকক্ষন কথা বলেন। তাদের অভাব অভিযোগ শোনেন তিনি। স্থানীয়দের তিনি জানান যে, গাছ কাটার অভিযোগ তারা কলকাতা পৌর সংস্থার উদ্যান বিভাগের ডি জি(DG) কে জানিয়ে ছিলেন । কিন্তু তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানান তিনি। তবে তিনি জানান যে বন দফতরের লোকজন এসে গাছ কাটা বন্ধ করে দিয়েছিলেন বলে জানান একজন স্থানীয় বাসিন্দা। এদিন রাজ্যপাল সেখানকার বাসিন্দাদের আশ্বাস দেন যে আরো গাছ লাগানো হবে। পাশাপশি তিনি তাদের আরো সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL