৩১ অক্টোবরের মধ্যে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ , ঘোষণা সংসদ সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে দাবি করেন,সর্বত্র শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। পরীক্ষা ভালো ভাবে হয়েছে। এই প্রথম পরীক্ষা নতুন সিস্টেমে। প্রথম দিনে এই প্রথম পরীক্ষা দশটা থেকে এগারোটা পনের মিনিট পর্যন্ত হয়েছে। ছাত্রছাত্রীরা omr sheet এ ভালোভাবে পরীক্ষা দিয়েছে ।আমরা পরিদর্শনে গিয়েছিলাম। পরীক্ষার কোন অসুবিধা হচ্ছে না ছাত্র-ছাত্রীরা জানিয়েছে। বাংলা প্রশ্ন নিয়ে তারা খুশি। দুয়ার পোর্টাল ছিল অনলাইন অ্যাটেনডেন্স সিস্টেম। সেখানে যারা এবসেন্ট সমস্ত ডেটা রিপোর্ট করে। সেই পোর্টালে(Portal) একটু সমস্যা হয়েছে, সবাই একসঙ্গে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করেছে তাই ব্যালেন্সের সমস্যা হয়েছে।

কালকে থেকে সমস্যা হবে না। উত্তরবঙ্গের রিজিওনাল অফিসে অনুপস্থিত ১৩২১। বর্ধমান রেজিওনাল অফিসে সংখ্যাটি হিন্দি ফিল্ম১৪৬৫। মেদিনীপুর রিজিওনাল অফিসে ৬৬৮। কলকাতা রিজিওনাল অফিসে ২৩৭৩। মোট ৫৫২৭জন অনুপস্থিত। উপস্থিতির হার অনেকটাই ভালো। অসুস্থ ১৪ জন পরীক্ষার্থী। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে ৪৯৭জন। ইলেকট্রনিক গেজেট নিয়ে কেউ ধরা পড়েনি প্রথম দিনের পরীক্ষায়। কোন ইস্যুতেই ra হয়নি। অনলাইন পোর্টালের ডেটার ভিত্তিতে বলছি বলে দাবি করেন তিনি।সোমবার পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়েছিলেন সংসদ সভাপতি। সেই সময় ক্ষোভ দেখান অভিভাবকরা। অনেকে বলেন তিন মাস বই পাননি। সংসদ সভাপতির জানান, তিন মাস নয় ,একমাস দেরি হতে পারে। আমরা কোন একটি বিষয় এক মাস দেরি হয়েছে তার জন্য ক্লাসে যেটুকু পড়ানো সেটুকু পড়ানো হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল(Youtube Channel) আছে ইউটিউব চ্যানেলে সেই বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে ভিডিও টিউটোরিয়াল। ছাত্র-ছাত্রীদের সমস্যা হওয়ার কথা নয়। যখন বই এভেলেবেল ছিল না তখন টিউটোরিয়াল ভিডিও আপলোড(Upload) করা হয়েছিল। ছাত্র-ছাত্রীদের যাতে সমস্যা না হয়।

৩১ শে অক্টোবরের মধ্যে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ হবে ও সিটের স্ক্যান ইমেজ আপলোড করা হবে। ফলাফল প্রকাশের ৭২ ঘন্টা পর। প্রায় ৪০ লক্ষ ওএমার(OMR) সিটের ইমেজ আপলোড করা হলে যে পরিমাণ ব্রান্ডউইথ হবে এটা পিডিএফ(PDF) যখন ডাউনলোড হবে সেটা সাসটেইন করা হতো ইনফ্রাসট্রাকচার নেই। আগে করলে সার্ভারের সমস্যা হতে পারে। রেজাল্ট নিয়ে সার্ভারের সমস্যা না হয় তার জন্য রেজাল্ট আগে পাবলিকেশন করা হবে তারপর omr sheet। পরীক্ষার সময়সীমা ১ ঘন্টা ১৫ মিনিট। আগে তিন ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা ছিল। লিখিত ছিল। ১৫ মিনিট প্রশ্ন দেখার জন্য। বিজ্ঞান বিষয় যেগুলো রয়েছে কোন সমস্যা হলে সেটা দেখব। একটা দাবি উঠেছে ও এম আর সিট ১০ মিনিট আগে দেওয়ার জন্য ।সেটা আমরা দেখব।আজকের যে প্রশ্নপত্র এমন ভাবে করা রয়েছে কোনোভাবে কেউ জেরক্স(Xerox) করে তাহলে আইডেন্টিফাই করা সম্ভব হবে। কোন ডিস্ট্রিক্ট কোন সেন্টার কোন ভেনু সমস্ত কিছু আইডেন্টিফাই করা যাবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের