ছুটির দিনে সাতসকালে লেক মলের সামনে উদ্ধার ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাশী বোস লেনের পর এবার লেক মল। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার  সকালে লেক মলের সামনে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ।   এদিন সকালে স্থানীয় বাসিন্দারা মলের সামনের ফুটপাতে হোর্ডিংয়ের সঙ্গে এক ব্যক্তির ঝুলন্ত দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশকে। সেখানে গিয়ে ওই ব্যক্তির উদ্ধার হয়।

জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তি হলেন বিশু হালদার। তিনি লেক মলের সামনে ফুল বিক্রি করতেন। ভাইয়ের সঙ্গে তিনি ফুলের ব্যবসা চালাতেন। সেই ফুলের দোকানে বেশ কয়েকজন কর্মচারী কাজ করতেন। কর্মচারীরা জানিয়েছেন, কিছু দিন ধরে ফুলের ব্যবসায় মন্দা চলছিল। তাই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন মালিক বিশু হালদার। কিন্তু মানসিক  অবসাদের কারণে তিনি আত্মহত্যা  করবেন সেটা মেনে নিতে পারছেন না বন্ধু-বান্ধব থেকে পরিজনেরা।  

দোকানের এক কর্মচারী জানিয়েছেন, ‘দুই ভাই মিলে ফুলের ব্যবসা চালাতেন।  আমি বিশুবাবুর সঙ্গে কাজ করি। কাল রাত ১ টা পর্যন্ত খাওয়া- দাওয়া করেন। কিন্তু এরপর কী করে এমন ঘটনা ঘটল তা জানি না। ‘  আচমকাই বিশুবাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে লেক মার্কেটের ব্যবসায়িক মহলেও। কেন নিজেকে শেষ  করার সিদ্ধান্ত নিলেন ফুল ব্যবসায়ী তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই পুলিস এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি