অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি, মামলা ফেরাল হাইকোর্ট

গেরুয়া শিবিরের নেতার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: মামলাকারীর আবেদন ছিল তৃণমূল সাংসদ (MP) অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক। মামলাকারী ছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তবে গেরুয়া শিবিরের নেতার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট (HC)।

তরুণজ্যোতির অভিযোগ, গ্রুপ সি পদে অযোগ্যদের চাকরির সুপারিশ করেছিলেন তৃণমূল সাংসদ। তবে সোমবার সকালে বিচারপতি রাজাশেখর মান্থা মামলা গ্রহণ না করে বলেন, মামলাকারী কোনও ভাবে ক্ষতিগ্রস্ত বা বঞ্চিত হননি। তাই মামলা গ্রহণ করা হচ্ছে না। বিচারপতি আরও বলেন, মামলাকারী চাইলে এই অভিযোগ নিয়ে আবেদন করতে পারেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। করতে পারেন জনস্বার্থ মামলা।

তরুণজ্যতির দাবি, তৃণমূল সাংসদ নিজের লেটারহেড প্যাডে বেশ কয়েকজনকে সুপারিশ করেছিলেন গ্রুপ সি পদের জন্য। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন আরামবাগের সাংসদ। বিজেপি নেতা’র দাবি ছিল, গ্রুপ সি নিয়োগ দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত তৃণমূল সাংসদ। সেই দাবি করেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে সব দেখে শুনে বিচারপতি ফেরালেন সেই মামলা।  

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম