হাইকোর্টে ধাক্কা খেল ইডি, অভিষেকের বিদেশ যাত্রায় অনুমতি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার তাঁর আবেদনের প্রেক্ষিতে এই পর্যবক্ষেণ কলকাতা হাইকোর্টের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে এই পর্যবক্ষেণ কলকাতা হাইকোর্টের। চোখের চিকিৎসার জন্য দুবাই যাত্রায় অভিষেকের সঙ্গে যেতে পারবেন তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, চিকিৎসা পাওয়ার অধিকার মানুষের মৌলিক অধিকার। মানুষ কোথায় চিকিৎসা করবেন তা নিজে ঠিক করবেন। আর এক্ষেত্রে কেউ আপত্তি করতে পারে না। তাই চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ যাত্রায় অনুমোদন দিয়েছে আদালত। পাশাপাশি এদিন ইডির আইনজীবীর তরফে আদালতে সওয়াল করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই গেলে বিনয় মিশ্রের সঙ্গে দেখা করতে পারেন। বা পালিয়ে যেতে পারেন। এই বিষয়ে আদালতের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ। তিনি এর আগে একাধিকবার বিদেশে গিয়েছেন এবং তদন্তে সহযোগিতাও করেছেন। ফলে তাঁর পালিয়ে যাওয়ার ধারণা অমূলক। পাশাপাশি আদালত এদিন নির্দেশ দেয় দুবাই যাওয়ার জন্য বিমানের টিকিট, সেখানে গিয়ে কোন চিকিৎসককে দেখাচ্ছেন তিনি বা কোথায় থাকছেন সেই সব বিষয়ে আগে থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ইডিকে অবগত করতে হবে।

উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য ৩ থেকে ১০ জুন কয়লা পাচারকাণ্ডের তদন্তে তাঁকে তলব না করার আবেদন জানিয়ে ইডি-কে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূল সাংসদের সেই আবেদনে মান্যতা দেয়নি ইডি। পাল্টা চিঠি দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানিয়েছেন, তাঁর বিদেশ যাত্রায় আপত্তি রয়েছে ইডির। ফলে তাঁকে দেশ ছাড়তে নিষেধ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর ইডির এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অবশেষে সেই আবেদনে আদালত সম্মতি দিল।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের