চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেনকা গম্ভীরকে বিমানবন্দরে আটকানো প্রসঙ্গে আদালতে ঢোক গিলল ইডি

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে (Menoka Gambhir) কলকাতা বিমানবন্দরে আটক করে রাখা হয়েছিল। এবার বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে ঢোক গিলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মেনকাকে আটকানো অনিচ্ছাকৃত ভুল, কিন্তু আদালত অবমাননা নয় বলে বৃহস্পতিবার দাবি করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের নামে লুক আউট নোটিস জারি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচার কাণ্ডে তাঁকে একাধিকবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত ১০ সেপ্টেম্বর ব্যাঙ্কক যাওয়ার উদ্দেশে কলকাতা বিমান বন্দরে রওনা দিয়েছিলেন মেনকা। কিন্তু সেদিন তাঁকে বিমানবন্দরে আটক করে অভিবাসন দফতরের আধিকারিকরা। সেদিন দীর্ঘক্ষণ ধরে তাঁকে আটকে রাখার অভিযোগ ওঠে। আদালতে মেনকার আইনজীবীরা জানান, আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও মেনকার সঙ্গে ওই আচরণ করা হয়। যা আদালত অবমাননার শামিল। বিষয়টি নিয়ে ইডি এবং অভিবাসন দফতরের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার মধ্যে তাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল আদালত।

এদিন সেই মামলার শুনানির সময় ইডির আইনজীবী আদালতে জানান, ‘যদি মেনকা গম্ভীরকে বিমান বন্দরে আটক করা হয়ে থাকে, তাহলে সেটা ঠিক হয়নি। কিন্তু এটা ইচ্ছাকৃত নয়। তাই এটা আদালত অবমাননার নয়। হয়রানি হতে পারে।’ যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে অনড় মেনকার আইনজীবী। বৃহস্পতিবার উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি রায়দান স্থগিত রাখেন। প্রসঙ্গত এর আগে বিচারপতি জানিয়েছিলেন সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য না শুনে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেবেন না। আগামী শুক্রবার এই মামলার রায়দান।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ