দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিলবে কি জামিন? পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানি কয়েক ঘন্টা পর

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ-দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কি জামিন মিলবে? এটাই এখন বড় প্রশ্ন পার্থ অনুগামীদের মধ্যে। সেই আবহে আজ বৃহস্পতিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন-মামলার শুনানি রয়েছে। আদালত এদিন কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।

বৃহস্পতিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন-মামলার শুনানি রয়েছে। এদিন জেল থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে আদালতে আনা হবে বলে সূত্রের খবর। পার্থ চট্টোপাধ্যায় বিচারকের কাছে এদিন কোনও আর্জি জানান কি না সেদিকে নজর রয়েছে। এর আগে গত ১৬ মার্চ, বিচারকের কাছে হাতজোড় করে পাঁচ মিনিট কথা বলার আবেদন জানান পার্থ। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, এদিন আদালতে তোলা হবে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে। এসপি সিনহাকে হেফাজতে পেতে বৃহস্পতিবার আদালতের কাছে আবেদন জানাবে সিবিআই। হুগলির বহিস্কৃত যুবনেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকেও আদালতে পেশ করা হবে।

উল্লেখ্য বুধবার মানিকের স্ত্রী-পুত্রের জামিনের আর্জি খারিজ করেছে আদালত। ১৯ এপ্রিল পর্যন্ত পলাশিপাড়ার বিধায়কের স্ত্রী এবং পুত্রের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ১৮ মে পর্যন্ত জেল হেফাজতে (Jail Custody) থাকতে হবে প্রাক্তন প্রাথমিক পর্ষদের সভাপতিকে। আদালতে ইডির দাবি, বাজেয়াপ্ত করা ৫৬ কোটির সম্পত্তির মধ্যে প্রায় ৮ কোটি মানিক ও তাঁর ঘনিষ্ঠদের নামে রয়েছে। ডিএলএড কোর্সে অফলাইন ভর্তির জন্য ৩ দফায় ২০ কোটি টাকার বেশি মানিকের কাছে গিয়েছে বলে দাবি ইডির। তাপস মণ্ডলের মহিষবাথানের অফিসে লোক পাঠিয়ে মানিক টাকা নেন বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় দফার ভোটের আগে আজ প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, অভয়ার মায়ের সমর্থনে সভা মোদির

শহরে গঙ্গাবক্ষেও ভোটপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি, তুললেন ছবি

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ