পিজি ক্যান্সার হাবে এবার আধুনিক রেডিয়েশন যন্ত্র, ১০০ কোটির প্রকল্পে নতুন দিগন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ছয় বছর আগেই এন আর এস, কলকাতা মেডিক্যাল কলেজ, আর জি করে এসে গিয়েছিল ক্যান্সার চিকিৎসার আধুনিক যন্ত্র। কিন্তু পিজি সেই পড়েই ছিল পুরনো যন্ত্র নিয়ে। ক্যান্সার হলেই সাধারণ মানুষ তাই ছুটে যেত এনআরএস না হলে আরজি করে। এবার সেই দিন শেষ। পিজি’তেও চলে আসছে নতুন প্রযুক্তির ‘রে’ যন্ত্র।

রাজ্যের এক নম্বর সুপারস্পেশালিটি হাসপাতাল অন্য সব বিভাগে রোগ ও রক্ত পরীক্ষা, সার্জারির হাইটেক যন্ত্র এবং আধুনিক প্রযুক্তি চলে আসলেও পিছনেই পড়ে ছিল ক্যান্সার বিভাগ। এত দিন এসএসকেএম’র ক্যান্সার বিভাগের অস্ত্র বলতে ছিল মান্ধাতার আমলের কোবাল্ট আর ব্র্যাকিথেরাপি মেশিন। এবার সেই দুর্নাম ঘুচিয়ে ক্যান্সার হাবে আসতে চলেছে ‘রে’ দেওয়ার জন্য অত্যাধুনিক লিনিয়র অ্যাকসেলারেটর বা লাইন্যাক। তা ছাড়া পিজি সূত্রে জানা গিয়েছে, ব্র্যাকিথেরাপি মেশিন এবং সিটি সিমুলেটেরর মতো হাইটেক যন্ত্রও আসবে। হাসপাতালের এক পদস্থ কর্তা জানিয়েছেন, “বহুদিনের প্রত্যাশা। আশা করছি, এবছরের শেষদিকেই এখানকার ক্যান্সার হাবের রোগীদের একাংশের জন্য এসব খুলে দিতে পারব।”

সূত্রের জানা গিয়েছে, পিজি মাইন ইমার্জেন্সির উলটো দিকেই রয়েছে ক্যান্সার হাব। আরও জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের কিছু জেলায় এই ক্যান্সার হাব তৈরি করা হবে। একটি পিজি হাসপাতালে, আরেকটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। তার পাশাপাশি চালু হওয়ার কথা তিনটি ক্যান্সার সেন্টারে—বর্ধমান, বহরমপুর এবং কামারহাটি সাগর দত্ত মেডিক্যালে। রাজ্যের স্বাস্থ্যসচিব ২০২৩ সালে তিনটি ক্যান্সার সেন্টার পুরোদমে চালু করার কথা বলেছিলেন। জানা গিয়েছে, প্রতিটি হাবে আধুনিক যন্ত্রপাতি নিয়ে কেন্দ্রের বাজেট ছিল ৫০ কোটি টাকা। কিন্তু বাড়ি তৈরি করতেই ৪০ কোটি টাকা খরচ হয়ে যাওয়ায় যন্ত্র কেনা সম্ভব হয় না। তার পরই রাজ্য সরকার এই বিষয় নজর দেয়। সূত্রের খবর, নবান্নের আর্থিক সাহায্যেই হাসপাতালে রে দেওয়ার জন্য পাঁচটি আধুনিক লাইন্যাক যন্ত্র আসছে। সেই পাঁচটি যন্ত্র থেকে তিনটি উপর্যুক্ত তিন মেডিক্যাল কলেজে যাবে। আর বাকি দুটি পিজি হাসপাতালে ব্যবহার হবে।

পিজি সূত্রে খবর, হাসপাতালে শুধু ক্যান্সারের আধুনিক যন্ত্র আনাতে রাজ্যের খরচ হচ্ছে প্রায় ৭৫ কোটি টাকা (জিএসটি সহ)। তা ছাড়া বাড়ি নির্মাণের জন্য সিভিল ও ইলেকট্রিক্যালের কাজে এখনও পর্যন্ত আরও ১৮-২০ কোটি টাকা ব্যয় হয়েছে। অন্যান্য খাতে কমবেশি করে বাড়তি ৫ কোটি ধরলে, মোট খরচ হবে প্রায় ১০০ কোটি টাকা! যা সম্পূর্ণ বহন করবে রাজ্য।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL