কলকাতায় কী আজ ৪০ পার, অপেক্ষায় জনতা

রবিবারই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ। বৃষ্টি তো দূরের কথা কালবৈশাখী ঝড়েরও দেখা মেলেনি। পারা কার্যত উর্দ্ধমুখে ছুটে চলেছে। রবিবারই কলকাতায়(Kolkata) ছিল মরশুমের উষ্ণতম দিন। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। শুধু ছাড়িয়ে যাওয়াই নয়, আগামী ২-৩দিন পারা কার্যত চড়ে চলবে। তার জেরে খাস কলকাতায় চলতি সপ্তাহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁয়ে ফেললে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। একই সঙ্গে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গই(South Bengal) যে তাপপ্রবাহের(Heat Wave) মুখে পড়ে গিয়েছে সেটাও আর অস্বীকার করার জায়গায় নেই। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের(North Bengal) কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির(Rain) সম্ভাবনা থাকলেও একেবারেই শুকনো থাকবে দক্ষিণের জেলাগুলি। 

বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে। চলেছে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আপাতত বিক্ষিপ্ত ভাবেই বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে। সোমবার সকালের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের সবকটি জেলায়। সেখানে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই শুকনো থাকবে আবহাওয়া। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে অস্বস্তিও বাড়বে পাল্লা দিয়ে। চড়া রোদের পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতাও বাড়বে শহরে ও শহরতলী এলাকায়। পশ্চিমাংশের একাধিক জেলার পাশাপাশি গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। বইছে ‘লু’। এমত পরিস্থিতি শিশু এবং প্রৌঢ়দের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বেশি করে জল খাওয়া, বাইরে বার হলে সঙ্গে ছাতা রাখার কথা জানাচ্ছেন তাঁরা।  

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না। তারপর কিছুটা হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহ বজায় থাকবে। শুধু এই জেলাগুলিই নয়, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। রবিবার রেকর্ড গরম ছিল বাঁকুড়ায়, ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস। তারপরেই রয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়, ৪২.৫ ডিগ্রি সেলসেয়াস। আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ৪২ ডিগ্রি, কলাইকুন্ডায় ৪১.৩ ডিগ্রি, বর্ধমানে ৪১.৮্ডিগ্রি, পুরুলিয়ায় ৪১.৭ডিগ্রি, শ্রীনিকেতন ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস।

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা