আমডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণে অতি দ্রুত বন্ধ কাজ শুরু করতে কড়া নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙায় জমি জটে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার এই জাতীয় সড়কে রাস্তা সম্প্রসারণের কাজ করতে গিয়ে প্রশাসন বাধার সম্মুখীন হচ্ছে। তাই এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিল। প্রশাসনকে এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে(NHI) হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় জেলায় পুলিশের সংখ্যা কম থাকলে আশেপাশে জেলা থেকে এমনকি ব্যাটেলিয়ান থেকে ফোর্স নিয়ে এসে ওই রাস্তা সম্প্রসারণের জন্য কাজ শুরু করতে হবে অবিলম্বে। কোনভাবেই যাতে ওই জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ আটকে না যায় তা দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

হাইকোর্টে(High Court) জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানায় স্থানীয় গোলমালের জন সম্প্রসারণ এর কাজ আটকে রয়েছে। এলাকার মানুষজন বাধা দেওয়ায় সেখানে কাজ এগনো যাচ্ছে না। স্থানীয় মানুষজন রাস্তা অবরোধ করে রেখে দিচ্ছে। ১২ নম্বর জাতীয় সড়কে বারাসাত ডাকবাংলা মোড় থেকে আমডাঙার সন্তোষপুর পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হয়ে গিয়েছে। কিন্তু আমডাঙার সন্তোষপুর থেকে রাজবেড়িয়া মোট পর্যন্ত সম্প্রসারণের কাজ আটকে রয়েছে সেখানকার জমি দাতারা বাধা দেওয়ায়। ওই এলাকায় জমিদাতাদের আর্থিক ক্ষতিপূরণের জন্য সাড়ে ৭০০ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকার রাজ্য কোষাগরে জমা দিয়েছে তার মধ্যে ইতিমধ্যে ৪০০৮৮ কোটি টাকা দেওয়া হয়েছে জমিদাতাদের। কিন্তু এই এলাকায় রাস্তার ধারে সরকারি জমি দখল করে যারা রয়েছেন তারা নিজেদের জমিদাতা বলে ক্ষতিপূরণ দাবি করছে। এরপরই হাইকোর্ট করা নির্দেশ দেয় যত দ্রুত সম্ভব জটিলতা কাটিয়ে রাজ্য সরকারকে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ করতে হবে।

একইভাবে কাজ আটকে রয়েছে উত্তরবঙ্গের(North Bengal) বিন্নাগুড়ি ও ধূপগুড়ি এলাকায়। এই দুই জায়গাতেই নির্দেশ কার্যকর হলো কিনা ২৭ শে মার্চ সব পক্ষকে রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। যেখান থেকে যত পুলিশ ফোর্স লাগুক তা নিয়ে এসে বন্ধ হয়ে থাকা কাজ অতি দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টে নিযুক্ত স্পেশাল অফিসার অনিন্দ্য লাহিড়ী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই সম্প্রসারণের কাজ বন্ধ হয়ে রয়েছে ।তার ফলে যাতায়াতের চরম দুর্ভোগ হচ্ছে উত্তরবঙ্গ গামী মানুষজনের।

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

৯,০০০ টাকা ছাড়ে মিলছে ৯০০০mAh ব্যাটারির OnePlus 5G স্মার্টফোন

পুজোয় অ্যাসিডিটি থেকে বাঁচতে ৩ সহজ উপায়কে হাতিয়ার বানান

গ্রামের অন্য পুজো দেখতে চান? ঘুরে আসতে পারেন অসমের নলবাড়ির বেলশর

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?