পুরুলিয়া শহরের বহুতল অ্যাপার্টমেন্টের বেআইনি ৫ম’তল অতি দ্রুত ভাঙার নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ার একটি বহু তলের বেআইনি অংশ ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পুরুলিয়া শহরের একটি বহুতল অ্যাপার্টমেন্টের পঞ্চমতলা পুরোপুরি বেআইনিভাবে তৈরি করা হয়েছে। ওই পর্যন্ত অতি দ্রুত ভাঙ্গা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিযোগ অ্যাপাটর্মেন্টটি প্রথমে চারতলা ছিল পরে নতুন করে পঞ্চমতলা তৈরীর কাজ শুরু হলে আপত্তি জানান এক মামলাকারী সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জানানোর পর ব্যবস্থা গ্রহণ না হলে তিনি মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে(Kolkata High Court) আদালত পর্যবেক্ষণ করে এবং সেখানে আলাদা ভাবে পঞ্চম তলা নির্মাণ বেআইনি বলে তথ্যপ্রমাণ আদালতের কাছে জমা পড়ে।

সোমবার এই মামলার শুনানি ছিল। সেখানে মামলাকারীর পক্ষের আইনজীবী আদালতে জানান ১২ ফুটের রাস্তায় জি’প্লাস ফাইভ বানানো বেআইনি। যদিও রাজ্যের তরফ থেকে জানানো হয় রাস্তার মাপ ১৪ ফুট এর কাছাকাছি ১৫ দিনের মধ্যে ওই বেআইনি অংশ বাসিন্দাদের ডেকে শুনানি করে যত দ্রুত সম্ভব ভাঙার নির্দেশ দেন বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ। এর আগে কলকাতা, বিধাননগর, হাওড়ায় বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছিল। একাধিক জায়গায় বেআইনি নির্মাণ হয়েছে বলে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং আদালত অনেক ক্ষেত্রেই বেআইনি অংশ ভাঙার নির্দেশ দেয়।

কিছুদিন আগে সল্টলেকে(Saltlake) একটি বেআইনি নির্মাণ ভাঙতে পুরসভাকে সময়সীমা বেধে দিয়েছিল হাইকোর্ট শুধু তাই নয় যদি স্থানীয় প্রশাসন বেআইনি অংশ ভাঙতে না পারে তাহলে আদা সামরিক ডাকা হবে বলেও হুশিয়ারি দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার পুরুলিয়া শহরে একটি বহুতল কিভাবে বেআইনি হল তা প্রশ্নের মুখে হাইকোর্টের। হাইকোর্টের সোমবারের এই নির্দেশে পুরুলিয়া শহরে ওই অ্যাপার্টমেন্টে হইচই পড়ে গিয়েছে।

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

৯,০০০ টাকা ছাড়ে মিলছে ৯০০০mAh ব্যাটারির OnePlus 5G স্মার্টফোন

পুজোয় অ্যাসিডিটি থেকে বাঁচতে ৩ সহজ উপায়কে হাতিয়ার বানান

গ্রামের অন্য পুজো দেখতে চান? ঘুরে আসতে পারেন অসমের নলবাড়ির বেলশর

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?