৪৮ ঘণ্টার ভোগান্তির অবসান! নিউ ফরাক্কায় ধস মেরামতির কাজ শেষ, শুরু ট্রায়াল রান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে স্বস্তি! নিউ ফরাক্কায় রেললাইনে ধসের জেরে বিঘ্নিত রেল পরিষেবা শনিবার থেকেই স্বাভাবিক হতে চলেছে। ধস মেরামতির কাজ শেষ হওয়ার পর শুরু হয়েছে ট্রায়াল রান। পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝি জানিয়েছেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ করে শনিবার থেকেই স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।

শিবরাম মাঝি বলেন, ইঞ্জিনিয়ারিংয়ের কাজ সঠিক পথেই এগোচ্ছে। প্রয়োজনীয় কাজ শেষ করে লাইনের ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে। এরপর ইলেকট্রিক টেস্ট হলেই পরিষেবা স্বাভাবিক হবে। তিনি আরও জানান, শনিবার কোনও ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস দুপুর ২টা ২৫ মিনিটে ছাড়বে বলেও জানান তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টির জেরে নিউ ফরাক্কা স্টেশনের আপ লাইনে মাটি ধসে পড়ে। এর ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। দিন-রাত এক করে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় রেললাইন মেরামতির কাজ। শুক্রবার রাত দুটো পর্যন্ত চলে কাজ। প্রায় ৪৮ ঘণ্টার পর অবশেষে পরিষেবা স্বাভাবিক করার পথে রেল।

আরও পড়ুনঃডেঙ্গি রুখতে আসানসোলে বিশেষ অভিযান, নজরদারিতে নামল ‘সিটি ওয়াচ কার’

লাইন বিপর্যয়ের জেরে শনিবারও একাধিক ট্রেন বাতিল এবং কিছু ট্রেন ঘুরপথে চালানো হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আগে থেকে টিকিট কেটে রাখা বহু যাত্রী সমস্যায় পড়েন। পরিস্থিতির সুযোগ নিয়ে বেসরকারি বাসগুলিও অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ। যাত্রীদের দাবি, শিলিগুড়িগামী ভলভো বাসের ভাড়া কোথাও কোথাও ৩-৪ হাজার টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। ফলে রেল পরিষেবা স্বাভাবিক হওয়ার খবরে উত্তরবঙ্গগামী যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়