ডেঙ্গি রুখতে আসানসোলে বিশেষ অভিযান, নজরদারিতে নামল ‘সিটি ওয়াচ কার’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসানসোল শহরকে ডেঙ্গিমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে শুরু হল বিশেষ অভিযান। আসানসোেল হাসপাতাল মোড় থেকে ‘স্বচ্ছতা সংকল্প অভিযান’-এর মিছিলের সূচনা হয়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এই মিছিলে পা মেলান হাজার হাজার পুরকর্মী, আশাকর্মী ও সাফাইকর্মী। শহরবাসীকে পরিচ্ছন্নতা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে মিছিলে থাকা বেশ কয়েকটি ট্রাকে ডাস্টবিনও রাখা হয়।

বর্জ্য দূরীকরণ এবং ডেঙ্গি সচেতনতার এই কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন অগ্নিমিত্রা পাল এবং আসানসোল পৌরনিগমের কমিশনার দিলীপ মিশ্রা। পাশাপাশি, শহরে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ করতে এদিন ‘আসানসোল সিটি ওয়াচ কার’ নামে দুটি বিশেষ গাড়ির উদ্বোধন করেন মন্ত্রী। সিসিটিভি ক্যামেরা এবং প্রয়োজনীয় প্রযুক্তিতে সজ্জিত এই গাড়িগুলির মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় নজরদারি চালাবেন পুরকর্মীরা।কোথাও নিয়ম না মেনে আবর্জনা বা প্লাস্টিক ফেলা হচ্ছে কি না, প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করে পরিবেশ দূষিত করা হচ্ছে কি না—সবকিছুর উপর নজর রাখবে এই গাড়ি। পুরসভার তরফে জানানো হয়েছে, শহরের ১০টি বোরোর জন্য মোট ১০টি ওয়াচ কার আনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, গত বছরের তুলনায় আসানসোলে ডেঙ্গির প্রাদুর্ভাব ১৮ শতাংশ কমেছে। তবে তাতেও স্বস্তির কোনও জায়গা নেই। ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে বলে জানান তিনি। পাশাপাশি, শুধু পুরসভার সাফাইকর্মীদের উপর নির্ভর না করে সাধারণ মানুষকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মন্ত্রী। বাড়ি বা আশপাশে জল জমতে না দেওয়া এবং নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার বার্তাও দেন তিনি।

খার্গ দ্বীপের কাছে বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৪৮ ঘণ্টার ভোগান্তির অবসান! নিউ ফরাক্কায় ধস মেরামতির কাজ শেষ, শুরু ট্রায়াল রান

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’