রবিবার SSC পরীক্ষার দিন কেমন থাকবে ট্রেন-বাস-মেট্রো-ফেরি পরিষেবা, জেনে নিন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে ঝড়ের মধ্যে দীর্ঘ নয় বছর পর রবিবার হতে চলেছে এসএসসি (SSC) পরীক্ষা। যেকোনো পরীক্ষার সময়েই পরীক্ষার্থী পরীক্ষার চিন্তার পাশাপাশি যাতায়াত নিয়েও থাকে মাথাব্যথা। সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানঅ নিয়ে চিন্তা থাকে বিস্তর। তার উপর রবিবার এমনিতেই ট্রেন, বাস, মেট্রোর সংখ্যা কম থাকে। তবে পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই বাড়তি ব্যবস্থা রাখা হয়েছে। পরিবহণ দফতর এসএসসি (SSC) পরীক্ষার জন্য বাস, ফেরি সার্ভিস, লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবাকে স্বাভাবিক রাখার কথা ঘোষণা করেছে।

কলকাতা জুড়ে একাধিক পরীক্ষাকেন্দ্রে হবে এসএসসি (SSC) পরীক্ষা। বিভিন্ন জেলা থেকেই পরীক্ষার্থীরা আসেবেন কলকাতায়। পরীক্ষাকেন্দ্রে যেতে যাতে কোনও রকম সমস্যা না হয় তাই বাকি দিনগুলির মতই কলকাতা শহরজুড়ে গণপরিবহণ ব্যবস্থা চালু থাকবে।

বাস সম্পর্কিত তথ্য

রাজ্যের পরিবহন দফতরের সূত্রে সমস্ত বাস ডিপো গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই রবিবার যেন বাকি রবিবারের থেকে আলাদা থাকে। পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা শেষের পর গড়ে ২০ মিনিট থেকে ৩০ মিনিট ছাড়া বাস চালাতে হবে। প্রতিটি ডিপোকে এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের পরিবহন দফতের নির্দেশ রেল স্টেশনের সংযোগকারী রুটে বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে। শুধু সরকারি নয় বেসরকারি বাস মালিকদের কাছেও রবিবার বেশি পরিমাণে বাস চালু রাখার আবেদন করা হয়েছে। অর্থাৎ রবিবার কলকাতার রাস্তায় বাস মিলবে সপ্তাহের বাকি ছয় দিনের মতো।

মেট্রো সম্পর্কিত তথ্য

সম্প্রতি মহানায়ক উত্তম কুমার স্টেশনের পিলারে ফাটল দেখা দেওয়ার কারণে এই স্টেশন বন্ধ রাখা হয়েছিল। তাতেই সমস্যা বেড়েছে নিত্যযাত্রীদের। ঘুরপথে যেতে লাগছে সময়। পরীক্ষার কথা মাথায় রেখে রবিবারের জন্য ব্লু লাইনে ট্রাফিক ব্লক তুলে দেওয়া হবে। এদিন সকাল সাতটা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। ব্লু লাইনে রবিবার মোট ১৩০টি মেট্রো চলবে। রবিবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ গ্রিন লাইনে মেট্রো বন্ধ থাকলেও আগামীকালের জন্য সেই পরিষেবা চালু থাকবে। প্রতি ১৫ মিনিট অন্তত পাওয়া যাবে মেট্রো। রবিবার গ্রিন লাইনে ১০৪টি মেট্রো চলবে।

লোকাল ট্রেন সম্পর্কিত তথ্য

রবিবার লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে। সাধারণভাবে রবিবার বেশকিছু ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে রবিবার পরীক্ষা ও ভিড়ের কথা মাথায় রেখে চালানো হবে সমস্ত ট্রেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার হলেও পরীক্ষার্থীদের ট্রেন পেতে সমস্যা হবে না ।

ফেরি সার্ভিস সম্পর্কিত তথ্য

অন্যান্য সাধারণ কাজের দিনের মতো ফেরি পরিবহণ চালু থাকবে বলে জানিয়ে দিয়েছে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে ফেরি চলাচলের সময়ের ব্যবধান কমানো হবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, নয় বছর পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হতে চলা এসএসসি পরীক্ষায় সাড়ে পাঁচ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নেবে। আগামীকালের পরীক্ষা স্বচ্ছ করতে ব্যবস্থার কোনও ত্রুটি রাখেনি এসএসসি। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না বলেই কড়া নির্দেশিকায় জানানো হয়েছে।

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার