প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রয়াত হলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা বিধায়ক ইদ্রিশ আলি। বৃহস্পতিবার রাত ২টো ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই ক্যানসার ও বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি। বয়স হয়েছি্ল ৭৩ বছর। শুক্রবার পার্ক সার্কাসের একটি কবরস্থানে শেষ কৃত্য সম্পন্ন হবে ইদ্রিশ আলির।

ইদ্রিশ আলির পরিবার সূত্রে খবর, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই শরীর ভাঙতে শুরু করে ইদ্রিশের। চলাফেরা করতেও সমস্যা হচ্ছিল। সদ্য শেষ হওয়া বাজেট অধিবেশনে একদিনের জন্যও যেতে পারেননি। সম্প্রতি তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই বৃহস্পতিবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইদ্রিশ আলি। তৃণমূল বিধায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত বিধায়কের পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। শুক্রবার ইদ্রিশ আলির মৃত্যুতে মুলতবি করে দেওয়া হয়েছে বিধানসভা অধিবেশন।

প্রসঙ্গত, কংগ্রেসের হাত ধরেই রাজনৈতিক জীবন শুরু হয় ইদ্রিশ আলির। সোমেন মিত্রের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন পেশায় আইনজীবী এই ব্যক্তি। এরপর কংগ্রেস থেকে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। ২০১১ সালে জলঙ্গীর আসন থেকে ইদ্রিশকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু সেবার তিনি জেতেননি। ২০১৪ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে ইদ্রিশ আলিকে প্রার্থী করা হয়েছিল। সেবার তিনি বসিরহাট থেকে জয়ী হয়েছিলেন। এরপর অবশ্য ২০১৯ সালে বসিরহাট থেকে তাঁকে প্রার্থী করা হয়নি। তবে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়। সেখান থেকে তিনি জয়লাভ করেন। এরপর ২০২১ সালে তাঁকে ভগবানগোলা থেকে প্রার্থী করা হয়েছিল। সেখান থেকে তিনি জয়লাভ করেন।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর