‘বালু মারা গেলে BJP আর ED’র বিরুদ্ধে FIR করব’, হুমকি মমতার

বালুর শরীর ভালো নেই। অনেক সুগার। ও যদি মারা যায়, তা হলে BJP আর ED’র বিরুদ্ধে FIR করবো - হুমকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেশন বণ্টন দুর্নীতির তদন্তে জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallik) বাড়িতে ED’র হানা নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এটা নোংরা খেলা চলছে। এ ভাবে মুখ বন্ধ করা যাবে না। তল্লাশির নামে শাড়ি-কসমেটিক্সের ছবি তুলছে। ঘিয়ের কৌটো, চিনির কৌটো উল্টে দিচ্ছে। কারও বিরুদ্ধে কেউ কিছু বললেই তল্লাশি। বিজেপির নোংরা রাজনীতি। বিজেপি(BJP) নেতাদের বাড়িতে কেন তল্লাশি অভিযান চালাচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? একটাও বিজেপির ‘ডাকাতে’র বাড়িতে তল্লাশি হচ্ছে না কেন? আমার প্রশ্ন একটাই বিজেপির ডাকাতদের বাড়িতে তল্লাশি হয়েছে? একটাও বিজেপি মন্ত্রীর বাড়ি তল্লাশি হয়েছে? একটাও বিজেপির চোরের বাড়ি তল্লাশি হয়েছে? সংবাদপত্রের টুঁটি চেপে ধরা হচ্ছে। এদের কোনও নেতা বিদেশে গেলে দেখায় সারা দেশের লোককে ভালবাসে। সবকা সাথ সবকা বিনাশ। আর দেশে আসলে সবকা সত্যানাশ।’

এরপরেই মুখ্যমন্ত্রী ইডিকে উদ্দেশ্য করে রীতিমত সতর্ক করে জানিয়ে দেন, ‘লিমিট যখন লিমিটলেস হয়ে যায়, বাঁধন যখন বন্ধন ছাড়া হয়ে যায়, বলতে বাধ্য হচ্ছি জেলায় জেলায় পুজো কার্নিভ্যাল। নেতা-মন্ত্রীরা ব্যস্ত। ভোর থেকে বিজয়া করতে গিয়েছে। গিয়ে দেখে বালুর বাড়ি ইডি তল্লাশি চালাচ্ছে। সব মন্ত্রীর বাড়ি যদি তল্লাশি হয় তাহলে সরকারে বাকি থাকল কী? এইভাবে মুখ বন্ধ করবে? এরা প্যাথলজিক্যাল লায়ার(Pathological Liar)। সুপ্রিম কোর্টও বলেছিল তদন্ত ছাড়া এভাবে জিজ্ঞাসাবাদ করা যায় না। অনেকে তো দেশ ছেড়ে চলে গিয়েছেন। পুজোর আগে রথীনের বাড়ি গিয়েছে। আজ বালুর বাড়ি। বালুর শরীর ভালো নেই। অনেক সুগার। ও যদি মারা যায়, তা হলে BJP আর ED’র বিরুদ্ধে FIR করবো। আমাদের সাংসদ ছিলেন সুলতান আহমেদ। তিনি মারা গিয়েছেন। তিনি সিবিআইয়ের থেকে চিঠি পেয়েছিলেন। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মারা গিয়েছেন। নাম বলানোর জন্য অত্যাচার চালানো হচ্ছে।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের