KMC এলাকায় রাস্তার পাশে বাড়ি বানাতে গেলেই গুনতে হবে Development Fee

শহর কলকাতায় এবার থেকে কাঁচা রাস্তার ধারে বাড়ি বানাতে গেলেই বাড়ির মালিককে গুণতে হবে উন্নয়নের কর বা Development Fee।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতায়(Kolkata) ওয়ার্ডের সংখ্যা এখন ১৪৪। এর মধ্যে মূল কলকাতা হল ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ড পর্যন্ত। বাকি ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডগুলি হল সংযোজিত এলাকা। সেই সব এলাকায় এখনও বেশ কিছু কাঁচা রাস্তা(Dirt Road) রয়ে গিয়েছে। আছে অনেক Common Passage-ও। অথচ এরকম সিংহভাগ রাস্তার অস্তিত্ব কলকাতা পুরনিগমের কোনও রেকর্ডে নেই। মূল কলকাতার মধ্যেও এমন এলাকা রয়েছে যেখানে প্লট ভেঙে একাধিক বাড়ি গড়ে উঠলেও সেখানে কাঁচা রাস্তা রয়ে গিয়েছে এবং তার রেকর্ড কলকাতা পুরনিগমের রেকর্ডে নেই। এই সব ক্ষেত্রে এবার এমন সব কাঁচা রাস্তার ধারে বাড়ি বানাতে গেলে বাড়ির মালিককে গুণতে হবে উন্নয়নের কর বা Development Fee। সম্প্রতি কলকাতা পুরনিগমের মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তা পুর-অধিবেশনে পেশ করার পরে তা অনুমোদনও পেয়েছে।   

আরও পড়ুন, কৃষকদের সুবিধা প্রদানে ২টি বড় পরিবর্তন ঘটে গেল বাংলা শস্য বিমা যোজনাতে

নতুন তাহলে কী নিয়ম নিয়ে এল কলকাতা পুরনিগম? নয়া নিয়মে বলা হয়েছে, শহরের বুকে পুরনিগমের রেকর্ড নেই এমন ধরনের কাঁচা রাস্তা বা কমন প্যাসেজের ধারে বাড়ি তৈরির জন্য Building Plan অনুমোদনের সময় Development Fee দিতে হবে বাড়ির মালিককে। এক্ষেত্রে ১ কাঠা পর্যন্ত জমিতে প্রতি বর্গফুটে ৫ টাকা, ১ কাঠার বেশি থেকে ৩ কাঠা পর্যন্ত জমিতে প্রতি বর্গফুটে ৮ টাকা এবং ৩ কাঠার বেশি জমিতে বাড়ি করতে হলে প্রতি বর্গফুটে ১০ টাকা হিসাবে Development Fee জমা দিতে হবে। এই নিয়ম শুধু সংযোজিত এলাকাতেই নয়, সমগ্র পুরনিগম বা KMC এলাকাজুড়েই লাগু হচ্ছে। কলকাতা পুরনিগমের আধিকারিকদের দাবি, মূলত সংযুক্ত এলাকা অর্থাৎ যাদবপুর, ই এম বাইপাস, বেহালা, জোকা, ঠাকুরপুকুরের মতো অঞ্চলেই নয়া এই নিয়ম বেশি প্রযোজ্য হবে। কারণ, পুরনিগমের রেকর্ডে না থাকা রাস্তা বা প্যাসেজের সংখ্যা এসব অঞ্চলেই বেশি।   

আরও পড়ুন, বাংলার ২৮টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিরাপত্তায় ৪০ কোটির বরাদ্দ রাজ্যের

পুরআধিকারিকদের দাবি, অনেক সময় দেখা যায়, বড় কোনও জমি কয়েকটি প্লটে ভাগ করে বিক্রি করা হয়েছে। কোথাও আবার পুকুরপাড়ে তৈরি হয়েছে যাতায়াতের রাস্তা, যার কোনও তথ্য পুরনিগমের রেকর্ডে নেই। কোথাও আবার চাষের জমি বা ভরাট হয়ে যাওয়া জলাজমি প্লট করে বিক্রি করা হয়েছে। সেখানে একাধিক বাড়িও রয়েছে। এখনও অনেক প্লট খালি পড়ে আছে। দু’দিকের বাড়ির মাঝে তৈরি হয়েছে Common Space। মানুষ এসব রাস্তায় যাতায়াত করলেও এখনও সেগুলি Undeveloped অবস্থায় রয়েছে, এই ধরনের কাঁচা রাস্তা পাকা করে দেওয়ার জন্য অনুরোধ আসে। সেই সঙ্গে ওই এলাকায় নিকাশি ও আলোর ব্যবস্থাও করতে হয়। এসব কাজ করতে গিয়ে দেখা যায়, রাস্তা বা জায়গাটির কোনও অস্তিত্বই নেই পুরনিগমের রেকর্ডে। এরকম এলাকায় রাস্তা, পানীয় জল, নিকাশি ইত্যাদি পুর-পরিষেবা দেওয়ার জন্য Development Fee চালু করা হচ্ছে। এমন জায়গায় এতদিন অনুরোধ এলে পুরনিগম রাস্তা তৈরি করে দিত। তারপর তা পুরনিগমের রেকর্ডে ঠাঁই পেত। আবার অনেক সময় সংশ্লিষ্ট বাড়িরগুলির মালিকপক্ষ পুরনিগমকে রাস্তার জমি দান করে দেন। এবার থেকে এরকম সবক্ষেত্রেই নির্দিষ্ট কর দিতে হবে নাগরিকদের।   

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!