IIM জোকা ক্যাম্পাসে ধর্ষণকাণ্ডে আদালত জামিন দিল মূল অভিযুক্তকে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার IIM জোকা ক্যাম্পাসে তরুণীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় মূল অভিযুক্ত জামিন পেলেন। মূল অভিযুক্ত পরমানন্দ তোপান্নাওয়ার জামিন(Bail) পেয়েছেন। জানা গেছে ওই তরুনীর বাবা সংবাদ মাধ্যমে দাবি করেছিলেন তার মেয়েকে কেউ ধর্ষণ করেনি। কোন অত্যাচার হয়নি। শুধু তাই নয় ইতিমধ্যে ওই তরুণীকে গোপন জবানবন্দি দিতে আদালতের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই তরুণী গোপন জবানবন্দি দিতে যান নি। একদিকে তরুনীর বাবার বক্তব্যে যে ধোঁয়াশা তৈরি হয় এবং আদালতে গোপন জবানবন্দি দিতে অভিযোগ কারিণীর অনীহা থাকায় আদালত মূল অভিযুক্তকে জামিন দেয়। ইতিমধ্যে এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল(SIT) গঠন করেছে পুলিশ।

জানা গিয়েছে, আদালতে গোপন জবানবন্দি যেমন দিতে আসেননি, আইআই এম জোকার নির্যাতিতা তেমনি তার মেডিকেল লিগ্যাল পরীক্ষাও হয়নি। তবে পুলিশ অভিযুক্তের মেডিকেল লিগ্যাল পরীক্ষা করিয়েছিল। শনিবার আদালতে অভিযুক্তের জামিনের বিরোধিতা করে তাকে বিচার বিভাগে হেফাজতে পাঠানোর জন্য আবেদন করেছিলেন সরকারি আইনজীবী। শনিবার বিচারক প্রশ্ন করেন এখনো নির্যাতিতার গোপন জবানবন্দীর নেওয়া যায়নি কেন? তখন সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল বলেন নির্যাতিতার মানসিক অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। মানসিকভাবে এসে বিধ্বস্ত হয়ে পড়েছেন। সিসিটিভি ফুটেজ, কনডম, রেজিস্টার বাজেয়াপ্ত হয়েছে। অভিযুক্তের ডিএনএ (DNA)সংগ্রহ করা হয়েছে।

পুলিশ আদালতের দাবি করে, ওই ছাত্র নিজের মোবাইলের পাসওয়ার্ড জানায়নি। যদিও অভিযুক্তের আইনজীবী পুলিশের এই অভিযোগ অস্বীকার করেছে। অভিযুক্তের আইনজীবী আদালতে দাবী করে যে ছাত্রকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, ওই ছাত্র কর্নাটকের মধ্যবিত্ত পরিবার থেকে পড়াশোনা করতে এসেছেন । কোনমতেই প্রভাবশালী নন ।তাই তাকে জামিন দেওয়া হোক। সরকারি আইনজীবী দাবি করেন জামিন না দিয়ে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হোক। পরে তদন্তের সাথে প্রমাণ হলে আবার পুলিশ হেফাজত চাওয়া হবে। কিন্তু আদালত উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর এই ঘটনায় গ্রেফতার হওয়া মূল অভিযুক্ত অর্থাৎ ওই ক্যাম্পাসের পড়ুয়া পরমানন্দকে জামিন দেয়।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?