IIM কাণ্ডে নির্যাতিতা মেয়েটির বাবার দাবি ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি

Share:

নিজস্ব প্রতিনিধি: জোকা IIM কাণ্ডের মোড় ঘোরানোর তথ্য সামনে এল।নির্যাতিতার বাবার বক্তব্যে ১৮০ ডিগ্রি ঘুরে গেল ঘটনা। নির্যাতিতার বাবার বক্তব্য শুক্রবার রাত ৯:৩৪ মিনিট নাগাদ ফোন পান তিনি। ফোনে তিনি জানতে পারেন,তার মেয়ে অটো থেকে পড়ে গিয়েছিল এবং অটো থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। তিনি বলেন,আমি জানতে পারি এসএসকেএম(SSKM) নিউরোলজিস্ট ডিপার্টমেন্টে রয়েছে আমার মেয়ে। পরবর্তীকালে জানতে পারি যে হরিদেবপুর থানা(Haridevpur P.S.) তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। মেয়ে আমাকে জানিয়েছে মেয়ের সঙ্গে ধর্ষণের মতন কোনও ঘটনা ঘটেনি। মেয়ে বাড়িতে ফেরার পর তার বাবাকে জানায় আমার সাথে এমন কোন ঘটনা ঘটেনি বা শারীরিক নির্যাতন করেনি। যে গ্রেফতার হয়েছে তার সাথে মেয়ের কোন সম্পর্ক নেই দাবি বাবার।

বাবা আরো বলেন যে, মেয়ের সঙ্গে আমি পরিষ্কার করে কথা বলতে পারিনি। মেয়ে ঘুমাচ্ছে। হরিদেবপুর থানার পুলিশ তার মেয়েকে কোথা থেকে পেয়েছেন সেটাও জানেন না তার বাবা। অভিযোগ মেয়ে লেখেনি এমনটাই মন্তব্য তার বাবার।এদিকে,সাউথ ক্যালকাটা ল’ কলেজের ঘটনার পর এক মাসও ঘুরল না। এবার IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ।ভয়ঙ্কর, গা শিউরে ওঠা ঘটনা। আবারও ধর্ষণের অভিযোগ। আবারও সেই কলকাতা। আর জিকর কাণ্ডের পর ১ বছরও কাটেনি। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। সাউথ ক্যালকাটা ল’ কলেজের ঘটনার পর এক মাসও ঘুরল না। এবার IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ।ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। ধৃত ছাত্রকে শনিবার আলিপুর আদালতে পেশ করে পুলিশ।নির্যাতিতার অভিযোগ, কাউন্সেলিংয়ের নাম করে তাঁকে ডাকা হয়। অন্য কাজে দরকার আছে বলে তাঁকে বয়েজ হস্টেলে(Boys Hostel) নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

তাঁকে খাবার খেতে দেওয়া হয়। ওই খাবার খাওয়ার পর তিনি অচৈতন্য হয়ে পড়েন। সেই অবস্থায় তাঁর উপর চলে শারীরিক নির্যাতন। ধর্ষণ করা হয় তাঁকে। নির্যাতিতার বয়ান অনুসারে, তিনি পুরো সময় আচ্ছন্ন পরিস্থিতিতে ছিলেন। যখন সম্বিৎ ফেরে , দেখেন বয়েজ হস্টেলে পড়ে রয়েছেন তিনি। তখন তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ ক্যাম্পাসে গিয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করে। তারপর গ্রেফতার করা হয় অভিযুক্তকে। নির্যাতিতার অভিযোগ, কাউন্সেলিং সেশনের নাম করে তাঁকে ডাকা হয়েছিল। বয়েজ হস্টেলে ঢোকার পর সেখানে ভিজিটর্স বুকেও (Visters Book)সই করতে দেওয়া হয়নি তাঁকে। সেখানে পিৎজা এবং জল খাওয়ানো হয়।তারপরই তিনি আচ্ছন্ন হয়ে পড়েন বলে অভিযোগ। ধর্ষণে বাধা দিলে তাঁকে মারধরও করা হয় বলে নির্যাতিতার দাবি। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করে এবং তদন্ত শুরু করেছে। কিন্তু এই ঘটনার মধ্যেই হঠাৎ ওই নির্যাতিতা মেয়েটির বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তার মেয়ে ধর্ষণের শিকার হয়নি। পুলিশ মেয়েটির বাবার এই বয়ানের সত্যতা যাচাই করে দেখছে।

পাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?