‘পুলিশ-নেতাদের টাকা খাইয়ে অনেক জায়গায় বেআইনি পার্কিং জোন তৈরি হয়েছে’, সরব মমতা

পুলিশ-নেতাদের টাকা খাইয়ে অনেক জায়গায় বেআইনি পার্কিং জোন তৈরি হয়েছে। এটা আমি মেনে নেব না। বেআইনি পার্কিংগুলি ভেঙে দিতে হবে - কড়া বার্তা মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন জায়গাতেই বেআইনি পার্কিং(Illegal Parking) গড়ে ওঠার অভিযোগ রয়েছে। এবার সেই বেআইনি পার্কিং রুখতে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্ন(Nabanna) সভাঘরে হকার সমস্যার সমাধানে ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁর ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘পুলিশ-নেতাদের টাকা খাইয়ে অনেক জায়গায় বেআইনি পার্কিং জোন তৈরি হয়েছে। এটা আমি মেনে নেব না। বেআইনি পার্কিংগুলি ভেঙে দিতে হবে।’ এই প্রসঙ্গে এদিন মমতা জানান, ইতিমধ্যেই কলকাতার(Kolkata) আলিপুরে ‘সম্পন্ন’ নামের একটা পার্কিং জোন তৈরি হয়েছে। সেটার ধাঁচেই উত্তরে হাতিবাগান ও বেহালাতেও এবার এই ধরনের পার্কিং জোন তৈরি করার বার্তা দেন তিনি।  

এদিন মুখ্যমন্ত্রী কলকাতায় কতগুলি বেআইনি পার্কিং জোন রয়েছে তা জনানোর জন্য পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন। একইসঙ্গে রাজারহাট, নিউটাউন, হাওড়া, আসানসোল ও দুর্গাপুরে কত বেআইনি পার্কিং রয়েছে তারও হিসেব চান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘ওই জায়গাগুলি আইনি পার্কিং জোন তৈরি হওয়ার উপযুক্ত কি না তা জানতে হবে। যদি উপযুক্ত হয় তবে টেন্ডার করা হবে। কেন্দ্রীয়ভাবে হবে এই টেন্ডার। এটা মেয়র নিজে দেখবেন। দেখে রিপোর্ট দেবে। নিজেরা করে দেবে না। সিপিকে সঙ্গে রাখতে হবে। দেখে গোটা তালিকা ১৫ দিনের মধ্যে আমায় জমা দিতে হবে।’

এদিন বড়বাজার এলাকার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ফুটপাথের উপরেও গাড়ি পার্কিং হচ্ছে। স্পষ্ট বলে দিতে হবে, এটা কারও জমিদারি নয়। বেআইনি গাড়ি পার্কিং জোন ভেঙে দিয়ে, কোথায় কোথায় আইনিভাবে করা যায় সেটা দেখতে হবে। সম্পন্ন যে ভাবে হয়েছে, তেমন যদি আর ৫-৭টা হয়ে যায় তাহলে পার্কিংয়ের সমস্যাটা মিটে যাবে। যদি উপযুক্ত জায়গা হয়, অন্য কোনও সমস্যা না থাকে, তাহলে আইনিভাবে আমরা পার্কিং জোন করে দেবেন। বেআইনিভাবে করে টাকা কামাতে দেব কেন?’ একইসঙ্গে কাদের টাকা দিয়ে এই ধরনের বেআইনি পার্কিং তৈরি করা হয়েছে, সেই বিষয়ে খোঁজ নেওয়ার জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক