‘ময়দানে যেতে ভয় লাগে, আবার যদি মারে’, ভয়াবহ অভিজ্ঞতার পর বলছেন প্যাটিস বিক্রেতা রিয়াজুল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন ময়দানের মাঠে ঘুরে নানা জিনিস বিক্রি করে কত মানুষ সংসার চালান। তাঁদের মধ্যেই একজন ছিলেন হুগলির আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল। তাঁর দৈনন্দিন কাজের মধ্যে ছিল ময়দান থেকে খিদিরপুরের ফ্যান্সি মার্কেট, ঘুরে ঘুরে প্যাটিস বিক্রি করা। গত ২২ বছর ধরে এই পেশায় ছিলেন তিনি। কিন্তু গত ডিসেম্বরে ব্রিগেডে বিজেপির গীতাপাঠের অনুষ্ঠানের দিনেই তাঁর জীবন বদলে দিয়েছে। যা ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে তাতে রিয়াজুল ময়দানের দিকেই যাচ্ছেন না।

আজ আবারও ব্রিগেডের ময়দানে রয়েছে বিজেপির মেগা সভা। বহু জনসমাগমের আশা করা হচ্ছে। আজকের দিনে সেখানে গেলে বিক্রেতাদের আয় বেশি হবে। কিন্তু যা অভিজ্ঞতা হয়েছে তাতে ময়দান মুখেই যেতে নারাজ রিয়াজুল। বলেছেন, আগে প্রতিদিন ময়দানে যেতেন কিন্তু এখন আর যান না। খিদিরপুর রুটের বাসে প্যাটিস বিক্রি করেন। তাঁর গলায় আতঙ্কের ছাপ স্পষ্ট। বাংলা অনলাইন সংবাদ মাধ্যম ‘আজ তক  বাংলার’ সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বললেন “ময়দানে যেতে ভয় লাগে, খারাপও লাগে।” সঙ্গে তিনি এটাও জানান আজ একবার ব্রিগেডের সভায় যাওয়ার কথাও ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সাহস পাননি।

আরও পড়ুন: ড্যামেজ কন্ট্রোল! বাংলাদেশের মন্দিরের পুরোহিতদের মাসে ৫ হাজার করে সরকারি ভাতা

ব্রিগেড চত্বরে  পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান থেকে  ভাইরাল হয়েছিল একটি  ভিডিও। যেখানে  দেখা যায় কয়েকজন মিলে ওই প্যাটিস বিক্রেতাকে চড়-থাপ্পড় দিচ্ছেন। গীতাপাঠের ময়দানে ‘চিকেন প্যাটিস’ বিক্রি কেন? এই প্রশ্ন তুলে মারধর করা হয়  ওই বিক্রেতাকে । ভিডিওতে আরও দেখা  যায় যে, ওই বিক্রেতাকে আমিষ প্যাটিস বিক্রি কেন করছে? এই প্রশ্ন তুলে বাক্সে থাকা সমস্ত প্যাটিস মাটিতে ফেলে দেওয়া হয়। আর তাঁকে কান ধরে ওঠবোস করানো হয়। একজন গলা চড়িয়ে নাম জিজ্ঞাসা করেন। গ্রেফতার পর্যন্ত করা হয়েছিল তাকে। পরে তাঁকে জামিন  দেওয়া হয়।  কিন্তু  এতে  রিয়াজুলের আতঙ্ক কমেনি। তিনি বলছেন, ‘কীসের স্বস্তি? আমি কাজ করলে বাড়ির লোক খেতে পায়। আর এখন আমিই কাজে যেতে ভয় পাচ্ছি। আমার মাল নষ্ট হয়েছে, আমাকে মারধর করা হয়েছে।” সঙ্গেই তিনি প্রশ্ন তোলেন তাঁকে ভরা ময়দানে বহু মানুষের সামনে যেভাবে  অসম্মান করা হয়েছে তা দাম কে দেবে? সেই ঘটনার পর উদ্বেগে দিন কাটাচ্ছে রিয়াজুলের পরিবারও।  তাঁর স্ত্রী চান না তিনি আর কলকাতায় কাজে যান। রিয়াজুল বলেন, ‘আমাকে সবাই চিনে ফেলেছে। আবার যদি কেউ আক্রমণ করে?’

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস