ড্যামেজ কন্ট্রোল! বাংলাদেশের মন্দিরের পুরোহিতদের মাসে ৫ হাজার করে সরকারি ভাতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সঙ্গে যুক্ত ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সাম্মানিক প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত দায়িত্বশীল ব্যক্তিদের আর্থিক সহায়তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।

সূত্রের খবর , প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে দেশের হাজার হাজার ধর্মীয় সেবককে এই ভাতার আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দায়িত্বশীল ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্য নেওয়া হয়েছে।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রকল্পের আওতায় ৪,৯০৮টি মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও খাদেমরা মাসিক সম্মানী পাবেন। পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইতদেরও এই সুবিধার অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও এই আর্থিক সহায়তা পাবেন।

প্রকল্প অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মাসে মোট ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে। অন্যদিকে মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার জন্য মাসিক ৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। সেখানে পুরোহিত বা প্রধান ধর্মীয় নেতা পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী দায়িত্বপ্রাপ্তরা পাবেন ৩ হাজার টাকা করে।সরকারের দাবি, ধর্মীয় সম্প্রীতি জোরদার করা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এই কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?