ইমাম–মোয়াজ্জেম–পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার বড় প্রশাসনিক সংস্কারের পথে হাঁটল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। আজ, সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে ধর্মীয় শ্রেণিভিত্তিক সমস্ত সরকারি প্রকল্প বন্ধ করার কথা ঘোষণা করা হল। আজ নবান্নে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানান, চলতি মে মাসে এই সব প্রকল্পের আওতায় আর্থিক বা অন্যান্য সুবিধা মিললেও জুন মাস থেকে তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তবে পুজোর অনুদান নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি।

এতদিন ইমাম–মোয়াজ্জেম–পুরোহিতদের ভাতা চালু ছিল। কিন্তু ধর্মের মধ্যে এভাবে বিভাজন যাতে না হয় তার জন্যই এমন পদক্ষেপ করা হয়েছে। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল স্পষ্ট ভাষায় বলেন, ‘‌ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। এই মাসেও মিলবে। পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে।’‌ নির্বাচনী প্রচারে তৎকালীন বিরোধী দল বিজেপির অন্যতম প্রধান স্লোগানই ছিল—‘ভাতা নয়, ভাত চাই’। কর্মসংস্থান, সুশাসন এবং রাজ্যের ভেঙে পড়া অর্থনৈতিক পরিকাঠামোকে চাঙ্গা করার কাজ শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এদিন সাংবাদিক বৈঠক করে এই নীতিগত সিদ্ধান্তের কথা ঘোষণা করেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী। অগ্নিমিত্রা পাল বলেছেন, ‘‌ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। কিন্তু পড়ুয়াদের স্কলারশিপ বন্ধ হচ্ছে না।’‌ আগের সরকারের আমলে চালু হওয়া ইমাম–মোয়াজ্জেম–পুরোহিত ভাতাও বন্ধ হচ্ছে। এবার সংস্কারমুখী পদক্ষেপ করে ধর্মের ভিত্তিতে ‘বৈষম্যমূলক’ সমস্ত প্রকল্প বন্ধ করল রাজ্য সরকার।

পুরোহিত, ইমাম, মোয়াজ্জেমদের ১৫০০ টাকা মাসিক ভাতা দেওয়া হতো। চলতি বছরের মার্চ মাসেই ৫০০ টাকা ইমাম–মোয়াজ্জেম–পুরোহিতদের ভাতা বাড়িয়ে মাসিক ২০০০ টাকা করা হয়েছিল। কিন্তু এবার থেকে তা বন্ধ করে দেওয়া হল। সেটাই আজ জানিয়ে দেওয়া হয়েছে। এবার ক্ষমতায় এসেই ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া ‘বৈষম্যমূলক’ প্রকল্পগুলিতে কোপ বসিয়ে সরকার বুঝিয়ে দিল, তারা সংস্কারের পথেই এগোতে চাইছে।

ভাড়া নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় চালকের সঙ্গে হাতাহাতি দুই তরুণীর

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

নাবালিকা স্ত্রী বাচ্চা প্রসব করতেই গ্রেফতার স্বামী, চাঞ্চল্য বাগদায়

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ