চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, আগামী সপ্তাহে কবে থেকে চলবে দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। মঙ্গলবারেই বঙ্গোপাসাগরের ওপর তৈরি হচ্ছে নিম্নচাপ। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর ও আরব সাগরে নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। ফলে আগামী কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনার কথা জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।

আরব সাগরের নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ ও আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যারফলে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বুধবার সন্ধ্যের পর কলকাতা সহ বিস্তির্ণ অঞ্চলে প্রবল বৃষ্টি হয়েছে। যার জেরে কিছুটা হলেও নেমেছে তাপমাত্রা। কিন্তু বেলা বাড়তেই অস্বস্তি বেড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যের পর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শুক্রবারও রাজ্যজুড়ে বৃষঅটির পূর্বাভাস রয়েছে। তারপর বৃষ্টি কিছু কমে তাপমাত্রা বাড়বে। কিন্তু সামনের সপ্তাহেই বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামী মঙ্গলবার থেকে নিম্নচাপ হওয়ার জন্য বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।  বৃহস্পতিবার সকালেও বেশ মনোরম আবহাওয়া বজায় ছিল শহর কলকাতায়। আকাশে ছিল রোদ মেঘের খেলা। সেইভাবে গরমের অস্তিত্ব টের না পাওয়া গেলেও একটা অস্বস্তি ছিল। বৃহস্পতিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত বাংলার সব জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এই ভালো খবরের পাশাপাশি খারাপ খবরও শুনিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, শুক্রবারের পর থেকে ফের চড়তে শুরু করবে পারদ। তারপর থেকে প্রায় পাঁচ দিন তাপমাত্রা বাড়বে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢোকার কারণে রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির আবহ তৈরি হয়েছে। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শোনানো হয়েছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি