নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়ে শক্তি বৃদ্ধি করলেও বাংলায় সেই ভাবে প্রভাব ফেলতে পারবে ন। আবহাওয়া দফতরের পক্ষ থেকে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেইমতো নিম্নচাপ গভীর হলেও পশ্চিমবঙ্গের কোথাও খুব বেশি প্রভাব পড়েনি। এর আগে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কয়েক দিন ধরে টানা বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বত্র। এর জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি পর্যন্ত হয়েছিল। কিন্তু নতুন করে কোনো দুর্যোগ হবেনা।

পশ্চিমবঙ্গ উপকূলে কোন সর্তকতা জারি করা হয়নি। তবে মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার কথা বলা হয়েছে।। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর থেকে সরে যাওয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে স্থানীয়ভাবে বজ্র মেঘ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায়। বুধবার গণেশ চতুর্থীর দিন সকাল থেকেই কলকাতায় আকাশে মেঘের ছিটে ফোটা পর্যন্ত নেই। তবে বেলা বাড়লে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে জায়গা অনুযায়ী এই বৃষ্টিপাত হবে। আগামী শুক্রবার পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে । হাওয়া অফিস সূত্রে খবর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং চড়া রোদ সবমিলিয়ে অস্বস্তিকর গরমের সৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গের কোথাো ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে কয়েকটি জায়গায় আগামী কয়েকদিনে  ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি