ইডেনে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন সূর্য, দলে নেই শামি

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার (২২ জানুয়ারি)  ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে ৪৩১ দিন বাদে দলে ফিরলেও প্রথম একাদশে জায়গা করতে পারেননি মহম্মদ শামি। তাঁকে বাদ দিয়েছে নামছে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, খেলার মতো ফিট না হওয়ায় অভিজ্ঞ পেসারকে বাদ দিয়েই দল নামানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ সিরিজের ম্যাচ খেলবেন সূর্যকুমার যাদবরা। ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পরে এই প্রথম ইডেনে নামছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন খেলোয়াড়। পাশাপাশি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের কছেও পরিচিত ইডেন। কেননা তিনিও আইপিএলে কেকেআরের অধিনায়ক ও মেন্টরের ভূমিকা পালন করেছেন। ফলে পরিচিত মাঠে দুজনেই জয়ের জন্য ঝাঁপাবেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘ ৪৩১ দিন বাদে ভারতীয় দলে ফিরে এসেছিলেন বাংলার পেসার মহম্মদ শামি। কিন্তু ঘরের মাঠ তাঁর কাছে প্রত্যাবর্তনের ম্যাচ হয়ে দাঁড়াল না। এদিন ম্যাচের আগে অনুশীলনে দেখা যাচ্ছিল শামির হাঁটুতে স্ট্র্যাপ বাঁধা রয়েছে।  দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা অভিজ্ঞ পেসারকে প্রথম একাদশে রাখার কোনও ঝুঁকি নেননি কোচ গৌতম গম্ভীর।

দুই দলই জিতে সিরিজ শুরু করতে চাইছে। ইডেনের ২২ গজ সাধারণত ব্যাটিং সহায়ক হলেও সন্ধেয় শিশির পড়ার কারণে বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন ধরে নিয়েই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে।

ভারতের প্রথম একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, আরশদীপ সিংহ এবং বরুণ চক্রবর্তী।

 

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা