পথনাটিকার মাধ্যমে বাজ পড়া নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগী আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: বজ্রপাতে মৃত্যুর ঘটনা রোধে এবার রাস্তায় নামল ভারতীয় মৌসম বিভাগ। পথ নাটিকার মাধ্যমে জনচেতনা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত মৌসম বিজ্ঞান বিভাগ(Indian Metrology Department)। দেড়শ বছর উদযাপন উপলক্ষে তারা জনচেতনা বাড়াতে পরিবেশন করছে একটি পথ নাটিকা(Road Drama)। যার নাম ‘আজ তোরা যাস্ নে ঘরের বাইরে’। মধুসূদন মঞ্চ প্রাঙ্গন, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন, বাংলা একাডেমী প্রাঙ্গন ও আলিপুর আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের মুক্তধারা মুক্তাঙ্গন প্রাঙ্গনে এই পথ নাটিকা পরিবেশিত করা হচ্ছে। অভিনয় করেছেন দেবাশীষ চক্রবর্তী, নীলাদ্রি দত্ত, দেবপ্রিয় ঘোষ, মোহন কুমার সাঁপুই, পৃথ্বীশ দলুই, শুভঙ্কর মাইতি, শুভেন্দু বিশ্বাস, সৌমিত্র ঘোষ, পামেলি হাওলাদার, মৌসুমী মন্ডল, প্রতিমা মাইতি, স্নিগ্ধা পাল। পথ নাটিকার নেপথ্যে সুমনা চ্যাটার্জী সুকান্ত ঘোষ শ্যামসুন্দর রায় চৌধুরী।

নাটকটি পরিচালনা ও রচনা করেছেন দেবব্রত বন্দ্যোপাধ্যায়। এই পথ নাটিকার উপদেষ্টা বর্তমান আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সোমনাথ দত্ত। ইদানিংকালে দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগে বিশেষত বজ্রপাতে মৃত্যুর ঘটনা বাড়ছে। কেন এত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে? কখন বজ্রপাতের পরিস্থিতি সৃষ্টি হয়। সেই সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। বজ্রপাতের আগাম পূর্বাভাস পেলে কি করা উচিত এইসব বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই পথ নাটিকা। বর্তমান আধুনিক যুগে সকলের সঙ্গেই থাকে মোবাইল ফোন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বিশেষত বজ্রপাতের সময় সেই মোবাইল ফোন সঙ্গে থাকলে ব্যবহার করা উচিত কি?

বজ্রপাত হলে মোবাইল ফোনের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত সেইসব বিষয়ক বার্তা দেওয়া হচ্ছে এই নাটিকার মাধ্যমে। একদিকে ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে মানুষের মধ্যে চেতনা বাড়ানো এবং গাছ কতটা প্রাকৃতিক ভারসাম্যের মূল কান্ডারী সে বিষয়টি যেমন তুলে ধরা হয়েছে এই পথ নাটিকায়, তেমনি তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে তারো স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে অভিনয়ের সংলাপের মধ্যে দিয়ে। গ্রাম থেকে শহর সর্বত্র এই নাটকের ভাষা ও বার্তা পৌঁছে দিতেই ১৫০তম বর্ষ উদযাপনে ভারত মৌসম বিজ্ঞান বিভাগ হাতিয়ার করেছে সংলাপ ও অভিনয়কে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের