টাকা দিতে না পারায় মণ্ডল সভাপতিকে অপসারণ, ফের কোন্দল বিজেপিতে

ইতিমধ্যে অপসারিত বিজেপি নেতা বিষয়টি জানিয়ে শীর্ষ নেতৃত্বকে চিঠি লিখেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭ লাখ টাকা দিতে না পারায় বিজেপির (BJP) মণ্ডল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে। ইতিমধ্যে অপসারিত বিজেপি নেতা বিষয়টি জানিয়ে শীর্ষ নেতৃত্বকে চিঠি লিখেছেন।

অপসারিত বিজেপির মণ্ডল সভাপতির নাম উত্তম সাউ। তাঁর দাবি, তিনি উত্তর কলকাতা শহরতলি সাংগঠনিক জেলার ৫ নম্বর মণ্ডল কমিটির সভাপতি পদে ছিলেন। কিন্তু ৭ লাখ টাকা না দিতে পারায় তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। বিজেপির শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে উত্তম অভিযোগ করেছেন কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপির সভাপতি অরিজিৎ বক্সি ও জেলার এক নেত্রীর বিরুদ্ধে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকেও অভিযোগপত্র দিয়েছেন উত্তম সাউ। সূত্রের খবর চিঠিতে উত্তম লিখেছেন, ‘ব্যবসায় আর্থিক ক্ষতি হওয়ায় ও পরিবারিক আর্থিক অনটনের জন্য ওই টাকা দিতে ব্যর্থ হই। টাকার দাবির প্রবল চাপ পূরণে আমি আত্মহত্যার কথাও ভেবেছিলাম।’ বিজেপির অন্দরের এই কোন্দলের খবর প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে যায়। রাজ্য বিজেপি দফতরে মঙ্গলবার বিকেলে উত্তম সাউকে ডেকে পাঠানো হয়।

সূত্রের খবর, অপসারিত মণ্ডল সভাপতির সঙ্গে দলীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ ধরে কথা বলেন দুই রাজ্য সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধনদ। যদিও সেই বৈঠকে তকাঁর অভিযোগের সমাধান না করে উলটে অভিযোগপত্র ছিঁড়ে ফেলতে বলা হয় বলে অভিযোগ। অন্যদিকে বিষয়টি নিয়ে উত্তর শহরতলি জেলা বিজেপির সভাপতি অরিজিৎ বক্সি জানান, এই বিষয়ে কিছু জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। হতে পারে কোনও প্ররোচনায় পা দিয়ে উনি এরকম করেছেন।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক