আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অদৃশ্য শীত! নতুন নিম্নচাপের সম্ভাবনা, বাংলায় কতটা প্রভাব, কবে কামব্যাক ঠাণ্ডার?

নিজস্ব প্রতিনিধি: নভেম্বরের শুরু থেকে শীতের আমেজ টের পেয়েছিল বাংলা। কিন্তু মধ্য নভেম্বর থেকে হাওয়া বদল। রাতের সর্বনিম্ন তাপমাত্রা যখন নেমেছিল ১৭ ডিগ্রির কাছাকাছি, সেই তাপমাত্রা এখন ঘোরাফেরা করছে ১৯ ডিগ্রিতে। বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরে এই হাওয়া বদল বলে মনে করা হচ্ছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সেই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাব এই মুহূর্তে দক্ষিণবঙ্গে পড়ছে না। আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়া রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন মালাক্কা প্রণালীতে নিম্নচাপ তৈরীর সম্ভাবনা। আগামী দু দিনের মধ্যে এই নিম্নচাপ তৈরি হতে পারে। নভেম্বরের শেষলগ্নে সেই নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নভেম্বরের শুরুতে যেভাবে ঠান্ডা ব্যাটিং শুরু করেছিল, নিম্নচাপের প্রভাবে সেটা কিছুটা থমকে গিয়েছে। আগামী কয়েক দিন বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বাংলায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই প্রকোপ কিছুটা কাটলে শীতের আমেজ ফিরবে। গত সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবারের তুলনায় শনিবার তাপমাত্রা কিছুটা হলেও নেমেছে। সোম, মঙ্গলবার তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। সকালে ও রাতের তাপমাত্রা নামবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ১৪ ও ১৬ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছে। বিগত কয়েকদিন স্বাভাবিকের ওপর তাপমাত্রা ছিল রাজ্যে। এবার সেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে।

কলকাতা সহ জেলার জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে তাপমাত্রার খুব বড়সড়ো পরিবর্তন নেই। রবিবার কলকাতার তাপমাত্রা ১৮.৭। এই তাপমাত্রা বজায় থাকবে কয়েকদিন।

Published by:

Share Link:

More Releted News:

‘ভোটারদের ভয় দেখালে দ্রুত ব্যবস্থা নিতে হবে,’ সমন্বয় বৈঠকে কড়া বার্তা কমিশনের

গরু পাচারকারীদের রুখতে ‘বিশেষ স্কোয়াড’, ঘুরপথে বাংলাতেও গোরক্ষাবাহিনী গঠনের ছক শাহের!

‘মাতঙ্গিনী হাজরা’ এবার ‘মাতঙ্গিনী হাজারা’, সৌজন্যে বিজেপির অবাঙালি নেতা

জাতীয় পতাকা দিয়ে ঘাম মোছার অভিযোগ, বিজেপি প্রার্থী পাপিয়ার বিরুদ্ধে কমিশনে দ্বারস্থ তৃণমূল নেতা

বিহারে ঘূর্ণাবর্তর জেরে সোমবার থেকে বঙ্গে ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ

কে এগিয়ে, কে পিছিয়ে? ভোটের পরিসংখ্যান নিয়ে পুরুলিয়া জেলার প্রতিটি বিধানসভায় চুলচেরা বিশ্লেষণে দলীয় কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ