ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর তৃণমূলের প্রার্থী প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে শুক্রবার আয়কর দফতরের আধিকারিকরা হানা দেন। এই প্রসঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কোচবিহার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় তোপ দেগে বলেন, ‘তৃণমূলের পার্টি অফিস এবং প্রার্থীদের বাড়িতে হানা দিচ্ছ। নিজেরা টাকার হুন্ডি নিয়ে বসে আছ। সামনাসামনি লড়াই করতে পারে না। কাপুরুষ ভীরুর দল।’মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র উদযাপন দেওয়ার সময় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে ৪ ধর্মের চার ব্যক্তিকে প্রস্তাবক করেছিলেন। তার মধ্যে অন্যতম মিরাজ।একইসঙ্গে মিরাজ শাহ ভবানীপুর এডুকেশন সোসাইটি ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য।

শুক্রবার রাজবিহারী তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাড়ি এবং তার শ্বশুরবাড়িতে আয়কর অফিসাররা হানা দেওয়ার পাশাপাশি এলগিন রোডে(Elgin Road) ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আইটি অভিযান শুরু হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি ও আয়কর দফতরকে কাজে লাগিয়েছে বিজেপি। কিন্তু এভাবে ভোটে জিততে তারা পারবে না। শুক্রবার সকালে কালীঘাটে গ্রীক চার্চের কাছে কুমার সাহার বাড়িতেও আয়কর দফতর ঢুকে পড়ে। সেখানেও তল্লাশি অভিযান শুরু করেছে আয়কর দফতর(Income Tax) কুমার সাহার বাড়ির বাইরে মতান করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। বাড়ির বাইরে তৃণমূল কর্মীর সমর্থকরা জড়ো হয়েছে। কেন এই অভিযান হচ্ছে ?তা নিয়ে তারা প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছে। সূত্রের খবর জমি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদে জন্য একাধিকবার দেবাশীষ কুমারকে তলব করেছিল ইডি(ED)। এরপরই শুক্রবার সকালে আয়কর দফতর এই অভিযান শুরু করে দেবাশীষ কুমারের বাড়িতে।

জানা গেছে, দেবাশীষ কুমারের(Debashis Kumar) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কুমার সাহার। এই কুমার সাহা একসময় প্রয়াত সৌমেন মিত্রের অনুগামী ছিলেন। কংগ্রেস রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন।পরবর্তীকালে তিনি যোগ দেন তৃণমূলে। মাঝে তিনি কংগ্রেসে ফিরে গেলেও আবার পরে ফিরে আসেন তৃণমূলে। ২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যুব সংগঠনের দায়িত্ব পাওয়ার পর কুমার সাহার(Kumar Saha) দলে গুরুত্ব বাড়ে ।বর্তমানে দক্ষিণ কলকাতার হাজরা এবং রাসবিহারী অঞ্চলে শাসক দলের সভা সমিতিতে বহু কর্মীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অগ্রণী রয়েছে। দেবাশীষ কুমারের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে কুমার সাহার ৬৪ পল্লী দুর্গাপুজোয় তিনি মূল উদ্যোক্তা ।কালীঘাট মন্দিরে তার বড় প্রভাব রয়েছে বলে সূত্রের খবর।

চিপসের লোভ দেখিয়ে অপহরণ করে গণধর্ষণ, উদ্ধার ৭ বছরের শিশুকন্যার দেহ

জমি বিবাদের জেরে বৃদ্ধকে কুপিয়ে খুন, পড়শির বিরুদ্ধে অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ডায়াবেটিসের ভয়! জেনে নিন কোন উপায়ে আলু খেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন?

‘প্রথমে মনে হয়েছিল শোয়ের প্রচার’, রোহিতের গ্রেফতারিতে মুখ খুললেন ‘সৈরব’ অভিনেত্রী

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

৭ দিনে রুপো কমল ১৫ হাজার টাকা! কতটা সস্তা হল সোনা? দেখে নিন আজকের দর

‘বাংলাদেশে অবৈধ সরকার চলছে,’ হাসিনা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ দিলীপের

ভারতীয় রান্নাঘরের নিত্যসঙ্গী টমেটো, জানেন কি লাল সবজির শিকড় লুকিয়ে অন্য মহাদেশে?

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

৩৫ বছর আগে ধার, সহকর্মীকে সুদ-সহ ২৫ হাজার টাকা ফেরালেন কেরলের বাসিন্দা

জিভে জল আনা শাপলা চিংড়ির ঘণ্ট, বাঙালিয়ানায় ভরপুর দুপুরের পারফেক্ট রেসিপি

ধর্মতলা নয়, শহিদ সমাবেশের জন্য কলকাতা চলো’র ডাক কালীঘাট তৃণমূলের