যাদবপুরকাণ্ডে ধৃত পড়ুয়া সৌম্যদীপকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুরকাণ্ডে গ্রেপ্তার হওয়া ধৃত পড়ুয়া সৌম্যদীপ মহন্তকে শনিবার জামিন দিল না আদালত। পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিলেন বিচারক। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ঘটনার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University) ক্যাম্পাসে তৃণমূল শ্রমিক সমর্থিত কর্মী সংগঠন ‘ বন্ধুর ‘অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় সে যুক্ত ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় সৌম্যদীপ ‘উজান ‘(Ujan)নামে পরিচিত। বৃহস্পতিবার ধৃত পড়ুয়াকে আলিপুর আদালতে হাজির করা হয়। সেখানে অভিযুক্তের আইনজীবী বলেন পড়াশোনায় ধৃত পড়ুয়া যথেষ্ট মেধাবী। আগামী ২৪ তারিখ তার পরীক্ষার রয়েছে। থানার নোটিশ পেয়ে সে দেখা করতে গিয়েছিল, তখন তাকে গ্রেফতার করে নেওয়া হয়। যেকোনো শর্তে তার জামিন দেওয়া হোক। বুধবার ওই মামলায় আগে ধৃত ছাত্র সাহিল আলিকে জামিন দেওয়া হয়। সৌম্যদীপের আইনজীবী দাবি করেন এফ আই আর এ তার মক্কেলের নাম নেই।

যাদবপুর কাণ্ডের দিন মন্ত্রীর গাড়িতে আহত হওয়া হাসপাতালে ভর্তি থাকা পড়ুয়া ইন্দ্রাানুজ রায় তার নামেও এফআইআর করা হয়। আইনজীবীর দাবি যাদবপুরে ভালো পড়ুয়াদের পাশাপাশি এমন অনেকে রয়েছেন যারা শুধু ঝামেলা সৃষ্টি করেন। আগে যিনি গ্রেফতার হয়েছিল সে নিজেকে পড়ুয়া বলে দাবি করলেও পরিচয় পত্র দেখাতে পারেনি। ওই ধৃত তরুণ পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। অপরদিকে সরকারি আইনজীবী বিচারককে ঘটনার সময়ের ছবি দেখান। হোয়াটসঅ্যাপে(What’s App) কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশট তুলে ধরা হয় আদালতে। পুলিশ এলে বা মন্ত্রী এলে কি করতে হবে গ্রুপ চ্যাট এ সেইসব কথোপকথন তুলে ধরা হয়। সরকারি আইনজীবী দাবি করেন পুলিশের তদন্তে যা যা তথ্য সামনে এসেছে তাতে অপরাধমূলক ষড়যন্ত্রের সম্ভাবনা দেখা যাচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে আরো তথ্য জানা যাবে। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আর কি কি আছে তাও জানা যাবে।

তাই ধৃতের জামিন নয় তাকে পুলিশের হেফাজতে দেওয়া হোক তদন্তের স্বার্থে। হেফাজতে থাকলেও তার পরীক্ষার ব্যবস্থা করা যাবে বলেও সরকারি আইনজীবী আদালতে জানান। বিচারক তদন্তকারীদের কাছে জানতে চান পড়ুয়াকে গ্রেপ্তার করার কারণ কি? পুলিশের পক্ষ থেকে জানানো হয় পড়ুয়াকে গ্রেফতার করলেও তিনি কিছু বলতে চাননি পরবর্তীকালে গ্রুপ চ্যাটে(Group Chat) সব কথোপকথন পাওয়া গিয়েছে সেই জন্যই ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। এরপরই বিচারক তদন্তের স্বার্থে ধৃত পড়ুয়ার জামিন বাতিল করে তাকে পাঁচদিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে যাদবপুর ঘটনার দরুণ তাকে দু’বার নোটিশ করেছিল পুলিশ। প্রথমবার শারীরিক সমস্যা কারণ দেখিয়ে তিনি থানায় হাজিরা দেননি। এরপর বুধবার বিকেলে থানায় হাজিরা দিতে এলে তাকে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করা হয় এরপর রাত সাড়ে নটা নাগাদ সৌম্যদীপের বাড়িতে ফোন করে যাদবপুর থানা থেকে জানানো হয় তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় বুধবার অপর ধৃত পড়ুয়া সাহিল জামিন পেয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের