অমিত শাহকে পাপ্পু বলে টুইট করে দলের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা জহরের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার দলের হয়ে বিজেপি বিরোধী প্রচারে নেমে পড়লেন রাজ্যসভার সাংসদ জহর সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘পাপ্পু’ বলে টুইট করলেন তিনি। রবিবার জহর সরকার টুইটে একটি ছবি শেয়ার করেন,  যেখানে দেখা যায় অমিত শাহয়ের কার্টুন ছাপানো একটি টি শার্টের ছবি রয়েছে। যাতে লেখা রয়েছে ‘ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু’ নীচে অমিত শাহয়ের কার্টুন। অর্থাৎ দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ, টুইটে এই বার্তা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।

রবিবার টুইটে টি শার্টের ওই ছবি প্রকাশ করার সঙ্গে তিনি লেখেন, ‘এটি কলকাতায় ভাইরাল। বাংলা সর্বদাই জানত—তার ধোঁকাবাজির পিছনেই আসল পাপ্পু!’ প্রসঙ্গত সম্প্রতি তাঁর একাধিক মন্তব্যে তৃণমুল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশ রুষ্ট হয়েছেন। জহর সরকারকে সম্মানজনকভাবে পদত্যাগ করার কথাও বলেছেন দলের একাধিক নেতা। এমনকী দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রথমে অপসারণ ও পরে নতুন গ্রুপ তৈরি করে আবার তাঁকে যুক্ত করার ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছিল। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতাদের অন্যতম অমিত শাহকে বিঁধে এই কটাক্ষ-টুইট জোড়াফুল শিবিরের সঙ্গে জহর সরকারের ব্যবধান কমানোর চেষ্টা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

উল্লেখ্য শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন জেরা শেষে সিজিও কমপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে অভিষেক বলেন,  ‘বিজেপি অন্য দলের এক নেতাকে ‘পাপ্পু’ বলে দাবি করে। কিন্তু বাস্তব হল অমিত শাহ নিজে সবচেয়ে বড় পাপ্পু।’ অভিষেকের ওই মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যে তৃণমূলের তরফে অমিত শাহয়ের কার্টুন ছাপানো ওই টি শার্ট প্রকাশ করা হয়, যা নিমেষে ভাইরাল হয়ে যায়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের