ডিএলএড চাকরিপ্রার্থীদের জন্য বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : চাকরি পরীক্ষায় অংশ নিতে পারবেন ডিএলএড (D.EL.ED) চাকরিপ্রার্থীরা। শুক্রবার এমনই বড়সড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (calcutta high court)। আদালত জানিয়েছে, প্রাথমিক পর্ষদ চাকরিপ্রার্থীদের নথি যাচাই করে যোগ্যদের বাছাই করে মেরিট লিস্ট প্রকাশ করবে। তারপরেই নিয়োগে অংশ নিতে পারবেন তাঁরা।

জানা গিয়েছে, ২০২২-এর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ন্যাশানাল ইন্সটিউট অফ ওপেন স্কুলিং থেকে পাশ করা চাকরিপ্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। ২০২২ সালে ১১,৭৬৫ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা ছিল, টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা আবেদন করতে পারবেন। ডিএলএড শেষ করার পরেই আবেদন করা যাবে। এরপরেই যাঁদের ডিএলএড ছিল না, তাঁদের মধ্যে কিছুজন সু্প্রিম কোর্টে যান। শীর্ষ আদালত তাঁদের গ্রিন সিগন্যাল দেয়। ততদিনে ডিএলএড শুরু করেছেন বেশ কয়েকজন।

কলকাতা হাইকোর্টের মামলাকারীদের দাবি, সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। জারি করা বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে মামলাকারীরাই আবেদন করতে পারবেন। এরপরেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছেন প্রায়  ৫০০ জন আবেদনকারীরা। মামলা করেছেন প্রায় ৫০০-র বেশি চাকরিপ্রার্থী। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএলএড পাশ করা সকলকে নথি যাচাই করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দিতে হবে। সেই মামলার শুনানি ছিল শুক্রবার। সেই শুনানিতে ডিএলএড চাকরিপ্রার্থীদের সুখবর শুনিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, ন্যাশনাল স্কুলিং অফ ওপেন স্কুলিং থেকে স্নাতক হয়েছেন যাঁরা, তাঁরা সকলেই চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়