মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার কালীঘাটে যাবেন চাকরিহারা শিক্ষিকাদের একাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি:যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে বৃহস্পতিবার চাকরি হারাদের একটি মহিলা প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। বৃহস্পতিবার সকাল ৮টায় চাকরি হারা যোগ্য পাঁচজনের শিক্ষিকার প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কালীঘাটের(Kalighat) বাড়িতে যাবেন। দেখা করার আবেদন নিয়ে। তাদের দাবি থাকবে তারা যেন পুনরায় পরীক্ষা না দিয়ে আইনিভাবে চাকরিতে যদি বহাল থাকতে পারেন। তাদের বক্তব্য তারা দশ বছর আগে এই পরীক্ষা দিয়েছিলেন। এখন যদি তারা পরীক্ষায় বসেন সেটার পরিস্থিতি তাদের নেই। অনেকের সংসার রয়েছে। তাদের শিশুসন্তান রয়েছে। পাশাপাশি ৩১শে ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুল চালিয়ে যেতে হবে।

এসব সামলে তারা পড়াশোনা কখন করবে।পাশাপাশি বিগত ১০ বছর ধরে কোনরকম এসএসসির পরীক্ষা হয়নি। অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় ভাগ নেবেন। চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা প্রায় ১০ বছর ধরে বি এ ডিগ্রী এবং মাস্টার্স ডিগ্রি পড়াশোনা করেছিলেন। বর্তমানে এতকিছু সামলে তার সাথে সাথে পুনরায় পড়াশোনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই এই দাবি নিয়ে তারা বৃহস্পতিবার সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন।

তাদের আবেদন তাদের কথা শুনুন মুখ্যমন্ত্রী। তাদের বিষয়টি মানবিকতার সঙ্গে ভেবে দেখুন মুখ্যমন্ত্রী। যে সময় সেমায়ের মধ্যে মুখ্যমন্ত্রী(CM) প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে পরীক্ষা এবং কাউন্সিলিং ও সমগ্র পদ্ধতিটা শেষ করার দিনক্ষণ নির্ধারণ করেছেন তার মধ্যে তাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়া কোন ভাবেই সম্ভব নয় বলে মনে করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।এখন দেখার বিষয় বৃহস্পতিবার সকালে কালীঘাটে যাওয়ার পর চাকরিহারা শিক্ষিকাদের একাংশ তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী সত্যিই সাক্ষাৎ করেন কিনা।

 

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার