যোধপুর পার্কে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কালনা কলেজের ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে শুক্রবার ঝাঁপ দিয়ে কালনা কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেন। কালনা কলেজের সাইকোলজির ছাত্রী ছিলেন আত্মঘাতী ওই পড়ুয়া। শুক্রবার যোধপুর পার্কে যেখানে ওই ছাত্রী পেয়িং গেস্ট(Paying Guest) হিসেবে থাকতেন সেই বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে।

রক্তাক্ত অবস্থায় তার দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কেন ওই পড়ুয়া ঝাপ দিয়ে আত্মহত্যা(Suicide) করল তা জানতে পুলিশ তদন্ত করছে।এই ঘটনায় যোধপুর পার্ক(Jodhpur Park) এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কোন সুইসাইড নোট এখন অবধি পাওয়া যায়নি।জানা গেছে, ওই ছাত্রী দেড় বছর ধরে যোধপুর পার্কের ওই বাড়িটিতে পেয়িং গেস্ট ছিলেন। আজ সকাল ১১টা নাগাদ হঠাৎ ভারী কিছু পড়ার আওয়াজ পান স্থানীয় মানুষজন।

তারপরেই স্থানীয় মানুষজন ছুটে এসে দেখেন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই ছাত্রী।যোধপুর পার্কে কালনা কলেজের ওই ছাত্রী কেন আত্মহত্যা করল তা জানতে সে যে বাড়িতে থাকতো সেই ঘরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তার মোবাইল ফোনের তথ্য ঘেঁটে দেখছে পুলিশ। ওই বাড়ির অন্যান্য লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ছাত্রীর বাড়িতে খবর পাঠানো হয়েছে স্থানীয় লেক থানার পক্ষ থেকে।ভারি কিছু পড়ার শব্দ শুনে যারা ছুটে এসে প্রথম ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেছিল তাদের বয়ান ও রেকর্ড করেছে পুলিশ।

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির